বুধবার ২২ জুলাই ২০২৬ ৭ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


নিকুঞ্জের সিটি সেন্টার কলেজে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২, ৭:৫২ পিএম  (ভিজিট : ৩০৮)
রাজধানীর নিকুঞ্জের সিটি সেন্টার স্কুল অ্যান্ড কলেজে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নিকুঞ্জ সিটি সেন্টার স্কুল অ্যান্ড কলেজে আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আমাদের সাতটি ইউনিট সন্ধ্যা ৬টা ৫৪ মিনিটে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। সর্বশেষ খবর অনুযায়ী আমাদের ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতের খবরও পাওয়া যায়নি।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]