| শিরোনাম: |
রাজধানীর গুলশান ক্লাব লিমিটেডের ৪৪তম বার্ষিক সাধারণ সভার মাধ্যমে শনিবার ২০২২-২৩ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ব্যবসায়ী র্যামস গ্রুপের চেয়ারম্যান ও সমাজসেবক রফিকুল আলম (হেলাল) বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় মেয়াদে ক্লাবের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তিনি এক মেয়ের বাবা ও ব্যারিস্টার মুনা চৌধুরী তার সহধর্মিণী। ক্লাবের বোর্ড অব ডিরেক্টরসদের আরও ১০ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সদস্যরা হলেন- আহমেদ কবির, দেওয়ান শামীম আফজাল, এমএ কাদের (অনু), মোহাম্মদ শাহেদ মাসুদ, নভেরা আয়েশা জামান, রেজাউল হক (রাজু), রিজভানা হৃদিতা, সাবেরা আহমেদ (কলি), সাফিউস সামি আলমগীর ও সৈয়দ রায়হান হাসান আলী।