সোমবার ১৫ জুন ২০২৬ ১ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:

কেন্দ্রীয় ব্যাংকে নগদ জমা রাখতে ব্যর্থ ৫ ইসলামী ব্যাংক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২, ৬:৫৬ পিএম   (ভিজিট : ২৬৪)
বাংলাদেশ ব্যাংকে নগদ জমা বা সিআরআর রাখতে ব্যর্থ হচ্ছে শরিয়াহভিত্তিক ৫ ইসলামী ব্যাংক। এই তালিকায় রয়েছে- ইসলামী ব্যাংক বাংলাদেশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, ইউনিয়ন, সোশ্যাল ইসলামী ও গ্লোবাল ইসলামী ব্যাংক।

ব্যর্থ হওয়া ব্যাংকগুলোকে এখন বড় অংকের জরিমানা গুনতে হবে। এসব ব্যাংক থেকে বড় অংকের আমানত তুলে নেয়ায় এমন হচ্ছে বলে জানা গেছে। বিদ্যমান নিয়মে একটি ব্যাংকের মোট তলবি ও মেয়াদি দায়ের সাড়ে ৩ শতাংশ দৈনিক ভিত্তিতে এবং দ্বি-সাপ্তাহিক ভিত্তিতে ৪ শতাংশ কেন্দ্রীয় ব্যাংকে বিধিবদ্ধ নগদ জমা বা সিআরআর রাখতে হয়। কোনো ব্যাংক সিআরআর সংরক্ষণে ব্যর্থ হলে অসংরক্ষিত অংশের ওপর ব্যাংক রেট যোগ ৫ শতাংশ তথা ৯ শতাংশ হারে দণ্ড সুদ দিতে হয়।

আর সহজে বিনিময়যোগ্য সম্পদ বা এসএলআর হিসেবে ইসলামী ব্যাংকগুলোকে সাড়ে ৫ শতাংশ এবং প্রচলিত ধারার ব্যাংকগুলোকে ১৩ শতাংশ রাখতে হয় কেন্দ্রীয় ব্যাংকে। এ ক্ষেত্রে ব্যর্থ অংশের ওপর স্পেশাল রেপো তথা ৮ দশমিক ৭৫ শতাংশ হারে জরিমানা হয়। দণ্ড সুদ বা জরিমানা মওকুফের ক্ষমতা বাংলাদেশ ব্যাংকের নেই। অবশ্য ব্যাংক কোম্পানি আইনের ১২১ ধারার ক্ষমতা বলে কেন্দ্রীয় ব্যাংক সরকারের কাছে দণ্ড মওকুফের সুপারিশ করতে পারে।

আরও খবর

Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]