প্রকাশ: রোববার, ২৭ আগস্ট, ২০২৩, ৫:৩৭ পিএম
(ভিজিট : ৬৪৬৯)
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের মডেল ইউনাইটেড নেসন্স ২০২৩ (ওআইএসএমইউএনসি) এর সমাপনী অনুষ্ঠান ধানমন্ডির ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। এতে ৫০ টির বেশি ইংলিশ মিডিয়াম স্কুলের ২ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। শনিবার বিকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ শামসুল হক। অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ ড. মো: নুরুন নবীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের সিইও মোহাম্মদ আবু কায়েস জাহাদি, ক্যাট সভাপতি ও দৈনিক বঙ্গ জননী পত্রিকার প্রধান সম্পাদক আলী নিয়ামত । এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল মডেল ইউনাইডেট নেশন্সের মহাসচিব আমিরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে মেধাবী প্রতিনিধিদের পুরষ্কৃত করা হয়েছে। সম্মেলনের বিভিন্ন কমিটি সেশনে তাদের প্রদর্শিত দক্ষতার জন্য শিক্ষার্থীদের ভূয়সী প্রশংসা করেন আমন্ত্রীত অতিথিরা।
জানা যায়, ওআইএসএমইউএনসি প্রতি বছর এ প্রতিযোগিতার আয়োজন করে। এ প্রতিযোগিতার মাধ্যমে বৈশ্বিক অর্থনৈতিক সমস্যা ও সমাধানের বিষয়ে আলোচনা হয়। চলতি বছর ‘‘অর্থনৈতিক স্থিতিশীলতা উন্নয়ন বিষয়ক প্রতিপাদ্য ছিল ওআইএসএমইউএন ২০২৩ বাস্তব পৃথিবীর বর্তমান অর্থনৈতিক সমস্যার মধ্যে ঝুঁকে পড়েছিলো। প্রতিনিধিরা আলোচনা এবং বক্তব্য দিয়ে অর্থনৈতিক নিরাপত্তা এবং উত্তোরত্তর উন্নতি বৃদ্ধির লক্ষ্যে নতুন প্রস্তাব তৈরীতে মনোযোগ দিয়েছিলেন। ওআইএসএমইউএন ২০২৩ এর প্রতিনিধিদের জন্য বৈশ্বিক অর্থনৈতিক বিষয়ক জটিলতা অন্বেষণের সুযোগ তৈরি করেছিল নয়টি বিশেষজ্ঞ কমিটি। কমিটিগুলো হলো, ইউএনএসসি,ইউএনএনসি, ইউএনডিপি,ডব্লিউএইচও, ডাইসেক, ডব্লিউএফপি, সোখাম, ব্রিক্স এবং ওয়ার্ড ব্যাংক। মূলত শিক্ষার্থীদের মেধা বিকাশে এবং তাদের মধ্যে লিডারশিপ গ্রো করতেই প্রতিবছর এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানটি শুরু হয়েছিলো অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের একজন প্রাক্তন ছাত্র সাফায়াত আজিম কর্তৃক পরিচালিত সমাপনী প্লেনারী অধিবেশনে।