| শিরোনাম: |
চিত্তমহল ডেস্ক : তার কাছে পর্দা আর সোশ্যাল মিডিয়ার ফারাক অনেকখানি। পর্দায় সাধারণ পোশাকে অভিনয় করলেও অন্তর্জালে নিজেকে মেলে ধরেন খোলস ছাড়িয়ে। প্রতিনিয়ত খোলেমেলা ছবি শেয়ার করে নেটিজেনের নজর নিজের দিকে নিয়ে নেন অবলীলায়। তিনি স্বস্তিকা দত্ত। টালিউডের এই প্রজšে§র অভিনেত্রী। টিভি সিরিয়ালে ব্যাপক জনপ্রিয়তার পর বড় পর্দায়ও নাম লিখিয়েছেন স্বস্তিকা। তবে এখন কোনো কাজের সূত্রে নয়, অভিনেত্রী খবরের শিরোনাম হয়েছেন ফেসবুকে পোস্ট করা একটি ছবিকে ঘিরে। গত বুধবার ছবিটি পোস্ট করেন স্বস্তিকা। সেখানে দেখা যায়, ছেঁড়া জিনসের শার্ট পরেছেন তিনি। তবে শার্টের মাত্র একটি বোতাম লাগানো। ফলে তার অন্তর্বাস ও বক্ষ বিভাজিকা বাধাহীন হয়ে দৃশ্যমান। এ নিয়েই অনুসারীদের আপত্তি। নানা রকম আপত্তিকর মন্তব্যে ভরে গেছে ছবিটির কমেন্ট বক্স। একজন লিখেছেন , ‘এমনিই তো যথেষ্ট সুন্দর। এসব ছবি না দিলেও হয়।’ আরেকজন লিখেছেন, ‘ভদ্র পোশাক নেই?কোথায় কী পোশাক পরতে হয় সেই জ্ঞানটুকুও বোধহয় স্বস্তিকা হারিয়েছেন!’