শনিবার ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


কবি নজরুল বিশ্ববিদ্যালয় কর্মকর্তা পরিষদের সভাপতি প্রকৌ. জোবায়ের ও রামিম সম্পাদক নির্বাচিত
প্রকাশ: শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১, ৭:৫৮ পিএম  (ভিজিট : ১২২)
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কর্মকর্তা পরিষদের নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. জোবায়ের হোসেন সভাপতি এবং সহকারি রেজিস্ট্রার মো. রামিম আল করিম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এই কমিটি ১লা জানুয়ারি ২০২২ সাল থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এক বছর মেয়াদে দায়িত্ব পালন করবেন।

বিশ্ববিদ্যালয় কর্মকর্তা পরিষদ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার বিশ্ববিদ্যালয়ের (পরিকল্পণা, উন্নয়ন ও ওয়ার্কস) পরিচালক প্রকৌশলী মো. হাফিজুর রহমান জানান, গতকাল জানান, নির্বাচিত অন্যান্য কর্মকর্তাগণ হলেন- সহ-সভাপতি নির্বাহী প্রকৌশলী স্বপন কুমার শীল, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. আশিক সিদ্দিকী, কোষাধ্যক্ষ জুনায়েদ কবির, দপ্তর ও প্রচার সম্পাদক মো. আক্তারুজ্জামান শাহীন, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক শহীদুল ইসলাম রানা, কার্যকরী সদস্য : মো. জিয়া উদ্দিন মন্ডল, মো. জাকিবুল হাসান, ইব্রাহিম খলিল, ফাহাদুজ্জামান মো. শিবলী, মো. আবু বকর সিদ্দিক, মো. এনায়েত কবির ও মোহাম্মদ হারুন অর রশিদ।

এদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত কর্মকর্তা পরিষদের নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এফ.এম এ সালাম ও সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম শামীম ও সাধারণ এ.এইচ.এম জোবায়ের হোসেন ।









আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]