মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২৬ ● ১৯ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


সরকারকে বেকায়দায় ফেলতে শ্রমিক আন্দোলনকে কাজে লাগানো হচ্ছে: বিকেএমইএ সভাপতি
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৭:০৯ পিএম  (ভিজিট : ১১)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সরকারকে বেকায়দায় ফেলা বা অস্থিতিশীল করার উদ্দেশ্যে শ্রমিক আন্দোলনকে কাজে লাগিয়ে শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম।

সরকারের নীতিনির্ধারক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা ও ব্যবসায়ীদের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে চলমান শ্রমিক আন্দোলনের নামে শিল্পকারখানায় অস্থিতিশীলতা সৃষ্টির বিষয়টি আলোচনায় আসে।

মোহাম্মদ হাতেম বলেন, জনগণের ভোগান্তি সৃষ্টি এবং কারখানার ক্ষতি করাই এ আন্দোলনের উদ্দেশ্য। সরকারকে বেকায়দায় ফেলতেই এমন তৎপরতা চালানো হচ্ছে বলে তিনি মনে করেন।

শ্রমিকদের মজুরি নির্ধারণের জন্য গঠিত কমিটিতে তাঁদের প্রতিনিধিও রয়েছেন উল্লেখ করে বিকেএমইএ সভাপতি বলেন, আলোচনার মাধ্যমে টেবিলে বসেই সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে। আন্দোলনের পেছনে কারও উসকানি থাকলে তা খতিয়ে দেখার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।

গণমাধ্যমকে মোহাম্মদ হাতেম বলেন, এক দিনের উৎপাদন বন্ধ থাকলেও মোট রপ্তানির প্রায় এক-তৃতীয়াংশ ক্ষতিগ্রস্ত হতে পারে।

তিনি আরও বলেন, উৎপাদন ব্যাহত হলে ক্রেতারা নির্ধারিত সময়ে পণ্য পাওয়া নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়বেন। দীর্ঘ মেয়াদে এ পরিস্থিতি ক্রেতাদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]