মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬ ● ১১ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


বাংলাদেশ পুলিশের আধুনিকায়নে সহায়তা দেবে চীন
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ২:৩০ পিএম  (ভিজিট : ৩)
বাংলাদেশ পুলিশের প্রযুক্তিগত আধুনিকায়ন, প্রশিক্ষণ ও সামগ্রিক সক্ষমতা বৃদ্ধিতে সার্বিক সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে চীন সরকার। মঙ্গলবার (২৭ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ প্রতিশ্রুতির কথা জানান বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন।

স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশ ও চীনের বন্ধুভাবাপন্ন সম্পর্ক আরো জোরদার করা এবং আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষযয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, চীন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন ও প্রধান কৌশলগত অংশীদার।
 
দুই দেশের মধ্যে দীর্ঘদিনের সুদৃঢ় ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনে এই দ্বিপক্ষীয় অংশীদারত্ব নতুন উচ্চতায় পৌঁছাবে।

সাক্ষাৎকালে ড. লিউ ইউইন জানান, বাংলাদেশ পুলিশের কার্যক্রমে প্রযুক্তিগত আধুনিকায়ন আনয়ন, প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান এবং সামগ্রিক সক্ষমতা বৃদ্ধিতে চীন সরকারের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে।
 
সৌজন্য সাক্ষাৎকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ও বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদসহ ঢাকায় চীনা দূতাবাসের সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]