সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬ ● ১০ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


প্রধানমন্ত্রী তারেক রহমানকে আরব আমিরাতের আমন্ত্রণ
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৩:৫০ পিএম  (ভিজিট : ৭)
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী এবং দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম প্রধানমন্ত্রী তারেক রহমানকে আইডেক্স ২০২৭ ও ন্যাভডেক্স ২০২৭-এ যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। আগামী ২৫ থেকে ২৯ জানুয়ারি সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে এসব প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
 
আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে (এডিএনইসি) আয়োজন করা হবে ১৮তম ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সিবিশন অ্যান্ড কনফারেন্স (আইডেক্স) এবং অষ্টম ন্যাভাল ডিফেন্স অ্যান্ড মেরিটাইম সিকিউরিটি এক্সিবিশন (ন্যাভডেক্স)। 

ঢাকায় সংযুক্ত আরব আমিরাতের দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইডেক্স ও ন্যাভডেক্সে স্থল, নৌ ও আকাশ প্রতিরক্ষা খাতের সর্বশেষ প্রযুক্তি ও উদ্ভাবন তুলে ধরা হয়। এসব প্রদর্শনীতে প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতের আন্তর্জাতিক বিশেষজ্ঞ এবং বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান অংশ নেয়।

আমন্ত্রণবার্তায় শেখ হামদান বলেন, ‘এই আয়োজনে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতি অনুষ্ঠানকে সমৃদ্ধ করবে এবং প্রদর্শনী দুটির সফল আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ এ সময় তিনি প্রধানমন্ত্রীর প্রতি তার সম্মান ও গভীর শ্রদ্ধার কথা জানান।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]