বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬ ● ২৯ আশ্বিন ১৪৩৩
 
শিরোনাম:


রাশিয়া থেকে যুক্তরাষ্ট্রের তেল কেনা ‘ভালো সিদ্ধান্ত নয়’ : ফিনল্যান্ড
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ২:১৮ পিএম  (ভিজিট : ১১)

রাশিয়ার যুদ্ধ চালানোর সক্ষমতা বাড়াতে আরো অর্থ জোগানো ঠিক হবে না বলে মন্তব্য করেছেন ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী এলিনা ভালতোতেন। মঙ্গলবার তিনি এ কথা বলেন। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার ডিজেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন।

সিঙ্গাপুরে একটি সম্মেলনে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ভালতোতেন বলেন, মুক্ত বিশ্বের নেতা হিসেবে যুক্তরাষ্ট্রের উচিত ইউক্রেনের পাশে দাঁড়ানো। রাশিয়ার নিপীড়ন থেকে মুক্ত হওয়ার পথ বেছে নিয়েছে ইউক্রেন। তিনি বলেন, বিশ্বের অন্য দেশগুলোরও নির্যাতিত পক্ষের পাশে থাকা উচিত। বিশেষ করে, যেসব দেশ স্বাধীনতার পক্ষে, তাদের এ বিষয়ে দৃঢ় অবস্থান নেওয়া প্রয়োজন।

মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যদেশগুলোর প্রতি রুশ নাগরিকদের পর্যটন ভিসা দেওয়ার ক্ষেত্রে কঠোর হওয়ার আহ্বান জানান ভালতোতেন। তিনি বলেন, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত এ বিধি-নিষেধ বহাল রাখা উচিত।

ভালতোতেন বলেন, ইইউর অন্য পররাষ্ট্রমন্ত্রীদের কাছ থেকেও এ নীতির প্রতি সমর্থন পেয়েছেন তিনি। তার আশা, এখন জোটের সব দেশ রুশ নাগরিকদের পর্যটন ভিসা দেওয়ার ক্ষেত্রে আরো কঠোর বিধি-নিষেধ আরোপ করবে।

তিনি আরো বলেন, রাশিয়া ইউরোপের বিরুদ্ধেও হাইব্রিড যুদ্ধ চালাচ্ছে। প্রচলিত সামরিক হামলার পাশাপাশি সাইবার হামলা, অপপ্রচার ও অন্যান্য কৌশল ব্যবহার করে প্রতিপক্ষকে দুর্বল করার প্রচেষ্টাকে সাধারণত হাইব্রিড যুদ্ধ বলা হয়।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]