মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬ ● ২১ আশ্বিন ১৪৩৩
 
শিরোনাম:


গণতন্ত্র সুসংহত করতে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে : সিইসি
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১২:৫৮ পিএম  (ভিজিট : ১৫)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গণতন্ত্র সুসংহত করতে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, শুধু নারী ভোটারদের সংখ্যা বাড়ালে হবে না। তাদের ক্ষমতায়নের পরিধি বাড়াতে হবে।

সোমবার (৫ অক্টোবর) সকালে রাজধানীর নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে ইউএন ইলেকটোরাল প্রজেক্টের আয়োজনে জেন্ডার ইকুয়ালিটি নিয়ে কর্মশালায় এসব কথা বলেন তিনি।

কর্মশালায় নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, কয়েকটি জায়গায় নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে। যেমন–ভোটার হিসেবে, প্রার্থী হিসেবে, দলীয় অবস্থা হিসেবে, বেসরকারি ও উন্নয়নমূলক সংস্থায়।

এদিকে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘প্রত্যেক রাজনৈতিক দল ভোটার অনুপাতে নারী প্রতিনিধিত্ব বাড়াবে বলে করছি। শুধু আইন দিয়ে নয়, দলীয় দৃষ্টিভঙ্গিতেও পরিবর্তন প্রয়োজন।’

নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ বলেন, পাঁচ তারকা হোটেলে বসে কর্মপরিকল্পনা তৈরি করলে নারীর সমতা আসবে না। সমতা আনতে মাঠপর্যায়ে কাজ করতে হবে। নারী ভোটার বাড়াতে হলেও গ্রামাঞ্চল ও উপকূলীয় অঞ্চলে যেতে হবে।

তিনি বলেন, গণতন্ত্রের ভাইটাল ডাইমেনশন হলো ভোটে নারীদের অংশগ্রহণ। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন অংশগ্রহণমূলক হবে। তবে ভোটারদের অনুপাতে প্রার্থী কম।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]