রবিবার ● ৪ অক্টোবর ২০২৬ ● ১৯ আশ্বিন ১৪৩৩
 
শিরোনাম:


লং মার্চের নামে বিরোধী দল দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে: মুক্তিযুদ্ধমন্ত্রী
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৩:০৭ পিএম  (ভিজিট : ১১)
লং মার্চের নামে বিরোধী দল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। তিনি বলেন, দেশ অস্থিতিশীল থাকলে বিরোধী দলও শান্তিতে থাকতে পারবে না।

শনিবার (৩ অক্টোবর) সকালে রাজধানীর ফার্মগেটে সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধমন্ত্রী অভিযোগ করে বলেন, বিরোধী দল একপেশে আচরণের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করছে। এসময় লং মার্চের নামে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা না করার আহ্বান জানান তিনি।

আহমেদ আযম খান বলেন, বিরোধী দল সংসদে এক ধরনের কথা বলে, কিন্তু সংসদের বাইরে এসে তাদের বক্তব্য ও আচরণে ভিন্ন রূপ দেখা যায়।

ক্ষমতায় যাওয়ার জন্য বিরোধী দল যেন কোনো ধরনের ষড়যন্ত্রের আশ্রয় না নেয়, সেই আহ্বানও জানান তিনি।
তিনি আরো বলেন, দেশ অস্থিতিশীল থাকলে বিরোধী দলও শান্তিতে থাকতে পারবে না। তাই দেশের স্থিতিশীলতা বজায় রাখতে দায়িত্বশীল আচরণ করার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানান তিনি।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]