সোমবার ৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল আদেশ হচ্ছে না আজ
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৭ পিএম  (ভিজিট : ৩)
মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের করা আপিল শুনানির জন্য গ্রহণ করা হবে কি না, এ বিষয়ে আজ সোমবার (৭ সেপ্টেম্বর) আদেশ হচ্ছে না।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আরো একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি থাকায় এ আদেশের সময় পিছিয়ে যাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন আবুল কালামের আইনজীবী ব্যারিস্টার এহসান এ সিদ্দিক।

এর আগে এ বিষয়ে আদেশের জন্য ৭ সেপ্টেম্বর দিন ঠিক করেছিলেন আপিল বিভাগ। গত ৩১ আগস্ট আপিল বিভাগ এই দিন নির্ধারণ করেন। ওই দিন আদালতে আপিলকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এহসান এ সিদ্দিক। রাষ্ট্রপক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

তারও আগে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় করা আপিলে আবুল কালাম বিলম্ব মার্জনা এবং আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাজা স্থগিত চান।

পলাতক থাকা অবস্থায় ২০১৩ সালের ২১ জানুয়ারি আবুল কালাম আযাদকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। স্বাধীনতার ৪১ বছর পরে মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় এটিই ছিল প্রথম রায়।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]