রবিবার ২৩ আগস্ট ২০২৬ ৮ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত শিক্ষার্থীদের ভিসা নিয়ে সতর্ক করল দূতাবাস
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ১২:৪০ পিএম  (ভিজিট : ১৮)
যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত শিক্ষার্থীদের ভিসা কি কি কারণে বা‌তিল হ‌তে পা‌রে, তা জা‌নি‌য়ে‌ছে ঢাকায় অবস্থিত মা‌র্কিন দূতাবাস। সতর্কবার্তা অনুসারে পড়াশোনা ছেড়ে দিলে বা ক্লাসে অনুপস্থিত থাকলে শিক্ষার্থী ভিসা বাতিল হতে পারে।
 
শ‌নিবার (২২ আগস্ট) দূতাবাসের সামা‌জিক যোগা‌যোগ মাধ‌্যমে এক পো‌স্টে এ সংক্রান্ত বার্তা দেওয়া হয়।

এতে বলা হয়, আপনি যদি পড়াশোনা ছেড়ে দেন, ক্লাসে অনুপস্থিত থাকেন, অথবা আপনার শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে আপনার অধ্যয়ন কর্মসূচি থেকে সরে দাঁড়ান, তাহলে আপনার শিক্ষার্থী ভিসা বাতিল হতে পারে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার যোগ্যতাও হারাতে পারেন। 

 বার্তায় আরও উ‌ল্লেখ করা হয়, সম্ভাব্য জটিলতা এড়াতে সবসময় আপনার ভিসার শর্ত মেনে চলুন এবং শিক্ষার্থী হিসেবে নিজের বৈধ অবস্থান বজায় রাখুন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]