বুধবার ১২ আগস্ট ২০২৬ ২৮ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


গণতন্ত্র টেকসই করতে ফ্যাসিবাদবিরোধী দলগুলোর ঐক্য প্রয়োজন: মন্ত্রী
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৩:০২ পিএম  (ভিজিট : ৫)
গণতন্ত্রকে টেকসই ও সুসংহত করতে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

তিনি বলেন, বিএনপির নেতৃত্বে দীর্ঘ ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে অংশ নেওয়া দলগুলোর মধ্যে বামপন্থী দলগুলোর ঐক্য ও ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও গণতন্ত্র রক্ষায় এসব দলের মধ্যে সমন্বয় ও ঐক্য প্রয়োজন।

বুধবার (১২ আগস্ট) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পানিসম্পদমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এখনো ছয় মাস পূর্ণ হয়নি। একটি সরকারকে মূল্যায়নের জন্য পর্যাপ্ত সময় দেওয়া প্রয়োজন। কিন্তু এরই মধ্যে কেউ কেউ সরকারকে উৎখাত করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে।

তিনি বলেন, যারা আগামী ডিসেম্বরে ফ্যাসিস্ট হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে চায়, তাদের এর দায় নিতে হবে। দেশের জনগণ অতীতেও রাজপথে থেকে বিভিন্ন ষড়যন্ত্র মোকাবিলা করেছে। ভবিষ্যতেও রাজপথে থেকেই যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।

মন্ত্রী আরও বলেন, গণতন্ত্রের বিরুদ্ধে যেকোনো অপশক্তির তৎপরতা মোকাবিলায় রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা জরুরি। গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা কমরেড হারুন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক এবং সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড খান মো. নুরে আলমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। 








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]