সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


পঞ্চগড়ের আটোয়ারীতে খাল খননের কাজ শেষে প্রায় সাড়ে নয় লক্ষ টাকা ফেরৎ দিলেন ইউএনও
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৩:০৬ পিএম  (ভিজিট : ১৪)
পঞ্চগড়ের আটোয়ারীতে খাল খননের কাজ শেষে প্রায় সাড়ে নয় লক্ষ টাকা ফেরৎ দিলেন ইউএনও। আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বাকডোকরা খালের খনন কাজ সমাপ্ত করে অবশিষ্ট এই টাকা সরকারি কোষাগারে ফেরৎ পাঠানো হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার রীপা মনি দেবী।  

এই উপজেলার বাকডোকরা খাল খনন কর্মসূচিতে মোট বরাদ্দ ধরা হয় ৫১ লক্ষ ৫৩ হাজার ৯৯৫ টাকা। উপজেলা প্রশাসনের পক্ষ হতে প্রকল্পের অগ্রগতি, কাজের মান ও ব্যয়ের বিষয়টি ব্যাপক তদারকি করার পর উক্ত প্রকল্পের অব্যয়িত ৯ লক্ষ ৩৯ হাজার ১৯১ টাকা সরকারী কোষাগারে ফেরৎ দিয়ে সর্বোচ্চ ভালো কাজের প্রশংসা কুড়িয়ে প্রধানমন্ত্রী কর্তৃক শুভেচ্ছা প্রাপ্ত হয়েছেন ইউএনও। 

উল্লেখ্য যে, দেশব্যাপী খাল খনন কর্মসূচি প্রকল্পে শুধুমাত্র আটোয়ারী উপজেলার কর্মসূচিতে ড্রেনের দুই ধারে সবুজ ঘাস লাগানোর বিষয়টি প্রধানমন্ত্রীর চোখে অসম্ভব ভালো লাগলে, প্রধানমন্ত্রী কর্তৃক প্রশংসা কুড়িয়ে শুভেচ্ছাপ্রাপ্ত হয়েছেন আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী সহ প্রকল্প সংশ্লিষ্টরা। 

এ বিষয়ে আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রীপা মনি দেবীর সাথে কথা বললে তিনি জানান, গত ৮ তারিখে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে সারাদেশের ৮৪ জন উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে একটি মতবিনিময় সভা করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে এই জেলা থেকে পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ আমি উপস্থিত ছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী আটোয়ারী উপজেলার খাল খনন প্রকল্পের দুই ধারে সবুজ ঘাস লাগানোর বিষয়টিকে গুরুত্বারোপ করে পরবর্তী এ ধরনের খাল খনন প্রকল্পে অন্তর্ভুক্ত করার জন্য উপস্থিত সকল কর্মকর্তাদের নির্দেশনাও প্রদান করেন। 

টাকা ফেরৎ সহ কাজের বাহিরে গিয়ে ব্যাক্তিগত চিন্তা চেতনা থেকে খালের দুইধারে সবুজ ঘাস লাগানোকে সাধুবাদ জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন মাননীয় প্রধানমন্ত্রী।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]