বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


গ্যাস সংকট দ্রুত কাটবে, আশা সরকারের: জাহেদ উর রহমান
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ২:৪১ পিএম  (ভিজিট : ২৫)
গ্যাস সরবরাহে সংকটের কারণে বিদ্যুতের ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছিল বলে জানিয়েছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। একই সঙ্গে যেসব গ্রাহকের অস্বাভাবিক বিদ্যুৎ বিল এসেছে, তাদের নিকটস্থ বিদ্যুৎ অফিসে অভিযোগ করার আহ্বানও জানান তিনি।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, গ্যাসের সংকট আগে থেকেই ছিল। এর মধ্যে এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের ঘটনায় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে এবং এর প্রভাব বিদ্যুৎ সরবরাহেও পড়ে।

তিনি জানান, সংকট নিরসনে সরকার কাজ করছে এবং কয়েক দিনের মধ্যেই পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা হচ্ছে। এ সময় তিনি নাগরিকদের সাময়িক এই পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশনার প্রসঙ্গও তুলে ধরেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। তিনি শেখ হাসিনার বক্তব্য প্রচারে ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞার বিষয়টি স্মরণ করিয়ে দেন। 








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]