সোমবার ৩ আগস্ট ২০২৬ ১৯ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ১০:০২ পিএম  (ভিজিট : ৬)
পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের জামিন বাতিলে কাজ করার জন্য দুবাইয়ে বাংলাদেশ সরকার ল ফার্ম নিয়োগ করেছে। রবিবার দুপুরে রাজশাহীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বেনজীরের জামিন বাতিলের জন্য উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি এখন শুনলাম স্টেজে বসে। সঙ্গে সঙ্গে হোম সেক্রেটারির সঙ্গে কথা বলেছি। হোম সেক্রেটারি দুবাইয়ে আমাদের যে ইউএই অ্যাম্বাসাডর আছেন, তার সঙ্গে কথা বলেছেন।

আমরা কয়েক দিন আগেই শুধু এই বিষয়টির জন্য ল ফার্ম নিয়োগ করেছি। তাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যেন বেইল ক্যানসেলেশনের জন্য সে পারসু করে।’
‘বেনজীরকে দুবাই ত্যাগ না করা শর্তে বেইল দেওয়া হয়েছে বলে জেনেছি’, বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ‘কী কী শর্ত, সেটার আমি সার্টিফায়েড কপি জোগাড় করতে বলেছি এবং আমাদের যে ল ফার্ম রয়েছে তাদের আমরা ইনস্ট্রাকশন দিয়েছি যেন এই বেইল ক্যানসেলেশনের জন্য তারা পারসু করে।’

বেনজীর আহমদের জামিন বাতিল করা যাবে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]