বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৫:৩১ পিএম  (ভিজিট : ৮)
২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাম ও হাম উপসর্গে এখন পর্যন্ত মোট প্রাণহানি হয়েছে ৬৬৬ জনের।

আজ বৃহস্পতিবার (১৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারা দেশের বিভিন্ন হাসপাতালে হামের মতো লক্ষণ নিয়ে ১ হাজার ৯ জন নতুন রোগী ভর্তি হয়েছে। ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে এই নতুন রোগীদের মধ্যে ১৩৯ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে।

চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত বাংলাদেশে ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম সংক্রমণে অন্তত ৯৩ জন শিশুর মৃত্যু হয়েছে।

এর পাশাপাশি হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে আরো ৫৭৩ জন শিশু। অর্থাৎ, সামগ্রিকভাবে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৬৬ জনে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]