শুক্রবার ১২ জুন ২০২৬ ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:

মাইকিং করে খুঁজে হামের টিকা দেওয়া হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৩:৫৫ পিএম   (ভিজিট : ৫৬)
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, মাইকিং করে খুঁজে হামের টিকা দেওয়া হচ্ছে। এ পর্যন্ত ১ কোটি ৮৪ লাখ টিকা দেওয়া হয়েছে।

শনিবার (২৩ মে) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, পোর্টাররা বিগত সরকারের আমলে অসন্তুষ্ট ছিল। তাদের টাকা দেওয়া হয়নি। তাদের বিষয়ে প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ ব্যবস্থাপনা, সার্বিক দিকনির্দেশনা ও অনুমোদনক্রমে অর্থ মন্ত্রণালয় থেকে ২৬ কোটি টাকার বেশি বরাদ্দ দেওয়া হয়েছে।

‘এর মধ্যে আজ ৬ মাসের বেতন হিসেবে ১ হাজার ৩২৬ জন পোর্টারের জন্য ১২ কোটি টাকার বেশি পাঠানো হয়েছে। প্রতিজন প্রায় ৯০ হাজার টাকার মতো পাবে। বাকি টাকাও আমরা ঈদের পরে দিয়ে দেব। টাকা আমাদের হাতে আছে।’

ইতিমধ্যে উপজেলা পর্যায়েও টাকা চলে গেছে। আগামীকাল থেকেই তারা পেমেন্ট পেয়ে যাবে। আর ২০২৬ সাল থেকে তাদের বেতন নিয়মিত করার চেষ্টা করা হচ্ছে। 

আরও খবর

Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]