বৃহস্পতিবার ১১ জুন ২০২৬ ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:

মাঠ পর্যায়ের প্রশাসনই আসল সরকার: প্রধান উপদেষ্টা
প্রকাশ: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ১২:৫৯ পিএম   (ভিজিট : ১৫৩)
অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য এবং কার্যক্রম সফল করতে মাঠ প্রশাসনকে সক্রিয় ভূমিকা পালনের নির্দেশনা দিয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেছেন, মাঠ পর্যায়ের প্রশাসনই আসল সরকার।

সোমবার (৩০ ডিসেম্বর) সকালে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, ২০২৪-এর অভ্যুত্থানের উদ্দেশ্য ধারণ করে কাজ করতে হবে। সরকারের কার্যক্রমে মানুষ যেন বুঝতে পারে পরিবর্তন হয়েছে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার সবার অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। তাই মাঠ পর্যায়ে বিভিন্ন প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের মনোযোগী হতে হবে। ড. ইউনূস বলেন, পুলিশের যারা বিভিন্ন অপরাধে জড়িত তাদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে। এ সময় নতুন শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীদের মধ্যে বই শৃঙ্খলাবদ্ধভাবে বিতরণের নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। মতমিনিময় সভায় ঢাকাসহ সব বিভাগের কমিশনার ও জেলা প্রশাসকরা নিজ নিজ কার্যালয় থেকে অংশ নেন।

আরও খবর

Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]