শুক্রবার ৩১ জুলাই ২০২৬ ১৬ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


প্রাথমিকে বৃত্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে অনড় সরকার
প্রকাশ: বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২, ৫:৩৫ পিএম  (ভিজিট : ১২৪)
প্রাথমিকে পঞ্চম শ্রেণিতে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত প্রত্যাহারে বিশিষ্ট নাগরিকসহ বিভিন্ন মহল থেকে দাবি উঠলেও পরীক্ষা নেওয়ার ব্যাপারে অনড় রয়েছে সরকার। প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহম্মদ জানিয়েছেন, আপাতত এই পরীক্ষা বন্ধের কথা তারা ভাবছেন না।

বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সংগঠন 'এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইরাব)' নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই কথা বলেন।
সচিবালয়ে আয়োজিত এই সভায় ইরাব সভাপতি অভিজিৎ ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আকতারুজ্জামান। 

গণশিক্ষা সচিব বলেন, বৃত্তি পরীক্ষা এমসিকিউ ও এমসিকিউর আদলে চার-পাঁচ লাইনের সংক্ষিপ্ত-উত্তরে নেওয়া হবে। কোনো নোট-গাইড পড়ে পরীক্ষায় উত্তর করা যাবে না। নোট-গাইড থেকে প্রশ্নও করা যাবে না। কেউ প্রশ্ন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বৃত্তি পরীক্ষার্থী শিক্ষার্থীদের নোট-গাইড বাদ দিয়ে পাঠ্যবই অনুসরণ করার পরামর্শ দেন সচিব।
ফরিদ আহাম্মদ বলেন, আগামীকাল বৃহস্পতিবার থেকে ফের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু হবে। অনলাইনে এই আবেদন করা যাবে।

সচিব বলেন, ৩৭ হাজারের বেশি সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। ইতোমধ্যে আরও ১০ হাজার সহকারি শিক্ষকের পদ শূন্য হয়েছে। আগামী বছর আবার সহকারী শিক্ষক নিয়োগের কার্যক্রম শুরু করা হবে। তবে সেটি বিভাগভিত্তিক ক্লাস্টারভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আগামী ২০২৫ সালের মধ্যে মোট প্রায় এক লাখ শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে ইরাব উপদেষ্টা রাকিব উদ্দিন, সহ-সভাপতি নূরুজামান মামুন, যুগ্ম সম্পাদক নাজিউর রহমান সোহেল, সাংগঠনিক সম্পাদক মুরাদ হুসাইন, দফতর সম্পাদক রাহুল শর্মা, কার্যনির্বাহী সদস্য বিভাষ বাড়ৈ প্রমুখ উপস্থিত ছিলেন। শিক্ষা বিষয়ক সাংবাদিকদের অপর সংগঠন বিইআরএফ সাধারণ সম্পাদক এসএম আব্বাসও এতে অংশ নেন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]