বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬ ● ৬ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


করোনায় প্রাণ গেল সাহিত্যিক অনীশ দেবের
প্রকাশ: বুধবার, ২৮ এপ্রিল, ২০২১, ৫:১৬ পিএম  (ভিজিট : ৬৯৪)
করোনায় আক্রান্ত হয়ে এবার মারা গেলেন কলকাতার বর্ষীয়ান সাহিত্যিক অনীশ দেব। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। বাংলার অন্যতম জনপ্রিয় কল্পবিজ্ঞানবিষয়ক লেখক ছিলেন তিনি। এক সপ্তাহ আগে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারান কবি ও সাহিত্য সমালোচক শঙ্খ ঘোষ। আনন্দবাজার পত্রিকার খবর, করোনায় আক্রান্ত হওয়ার পরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন অনীশ দেব।

আনন্দবাজারকে প্রয়াতের মেয়ে মোনালিসা দেব বলেন, ‘বাবার অক্সিজেনের মাত্রা খুব কমে গিয়েছিল। চিকিৎসকেরা বলেন প্লাজমা দিলে হয়তো অবস্থার কিছুটা উন্নতি হবে। আমরা প্লাজমা জোগাড়ও করে ফেলি। কিন্তু মঙ্গলবার রাতেই বাবার অবস্থা আরও খারাপ হওয়ায় ভেন্টিলেশনে দিতে হয়। তার পরেই বাবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। বুধবার সকালে খবর পাই বাবার মৃত্যু হয়েছে।’

কলকাতা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন অনীশ দেব। পাশাপাশি তাঁর কলমও কখনও থামেনি। গোয়েন্দা গল্প, কল্পবিজ্ঞানবিষয়ক সাহিত্য ও ভূতের গল্প লিখতেন বর্ষীয়ান এ সাহিত্যিক।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]