মঙ্গলবার ১৬ ডিসেম্বর ২০২৫ ২ পৌষ ১৪৩২
 
শিরোনাম:


বিনোদন
নুহাশপল্লীতে দুই পুত্রকে নিয়ে শাওন
১ হাজার ৭৭টি মোমবাতি জ্বেলে হুমায়ূন আহমেদকে শ্রদ্ধা
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৫:৫৪ পিএম   (ভিজিট : ৮৮)
গাজীপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে দেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) গাজীপুরের নুহাশপল্লীতে তার পরিবার, শুভানুধ্যায়ী এবং ভক্তরা মিলিত হয়ে লেখককে স্মরণ করেন।

সকালে হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন এবং দুই পুত্র নিনিত ও নিষাদ হুমায়ূনের উপস্থিতিতে কবর জিয়ারত করা হয়। সেখানে লেখকের আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করা হয়। পরবর্তী সময়ে নুহাশপল্লীতে এক হাজার সাতাত্তরটি মোমবাতি প্রজ্বলন করা হয়। সমাধিতে পুষ্পাঞ্জলি অর্পণের পর কেক কাটা হয়।

প্রতিবারের মতো এবারও হুমায়ূন আহমেদের পরিবার, তার ভক্ত, কবি, লেখক এবং নাট্যজনেরা ফুল হাতে শ্রদ্ধা জানাতে ভিড় করেন নুহাশপল্লীর লিচু তলায়। লেখকের প্রিয় চরিত্র হিমুর হলুদ পাঞ্জাবিতে ভক্তরা এসে তাদের ভালবাসা প্রকাশ করেন। অনুরাগীরা লেখকের প্রতি অতল শ্রদ্ধা ও ভালোবাসার পাশাপাশি বিভিন্ন অভিযোগও তুলে ধরেন।

কবর জিয়ারতের পর মেহের আফরোজ শাওন গণমাধ্যমকে জানান, হুমায়ূন আহমেদের স্বপ্নের ক্যানসার হাসপাতাল ও জাদুঘর নির্মাণে তারা ব্যর্থ হয়েছেন। তিনি নিজের পক্ষ থেকে এই দায় স্বীকার করেন।

হুমায়ূন আহমেদ ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনা জেলার মোহনগঞ্জে তার মাতামহের বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পৈত্রিক বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে। বাবা ফয়েজুর রহমান এবং মা আয়েশা ফয়েজের সন্তান হুমায়ূন আহমেদ ২০১২ সালের ১৯ জুলাই নিউইয়র্কের একটি হাসপাতালে ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর প্রয়াত হন। সৃষ্টিশীল কাজের মাধ্যমে হুমায়ূন আহমেদ আজও তার ভক্ত ও অনুরাগীদের হৃদয়ে জীবন্ত।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

রাজারবাগ পুলিশ স্মৃতিস্তম্ভে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপির শ্রদ্ধা
৭১-এর স্বপ্ন রাষ্ট্র পূরণ করতে পারেনি: তথ্য উপদেষ্টা
ধোনি থেকে পান্ত, প্রত্যেক আইপিএলের সর্বোচ্চ দামী যারা
শীত বিলাসের জোর দাবি জানাই: ফারিণ
স্বাধীনতার শত্রুরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চায় : মির্জা ফখরুল
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফিল্মি কায়দায় সাংবাদিকের ওপর হামলা
ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব
মাঠে ফিরেই সালাহ’র রেকর্ড, জিতল লিভারপুল-আর্সেনাল-চেলসি
ঢাকা-দিল্লি সম্পর্ক: শান্তিপূর্ণ নির্বাচন ও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা
হাদিকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন মাসুদের সব ব্যাংক হিসাব জব্দ
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com