মঙ্গলবার ১৬ ডিসেম্বর ২০২৫ ২ পৌষ ১৪৩২
 
শিরোনাম:


সারাদেশ
গাজীপুর-৬ আসন পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ১১:১২ পিএম   (ভিজিট : ১৪৯)
জাতীয় সংসদ নির্বাচনে ঘোষিত গাজীপুর-৬ আসন পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। বুধবার সকাল ১০টায় বিএনপির নেতাকর্মীরা টঙ্গীর চেরাগ আলী, কলেজ গেট ও এরশাদনগর এলাকায় অবস্থান নেন। এ সময় তাদের হাতে নানা প্লে-কার্ড ব্যানার ফেস্টুন ও প্রতিবাদের লেখা সংবলিত লিফলেট দেখা যায়।

এর আগে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়কের পাশে মানববন্ধন করেন। এক পর্যায়ে তারা  ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদুজ্জামান ঘটনাস্থলে গিয়ে নেতাকর্মীদের মহাসড়ক অবরোধ না করার অনুরোধ জানান। পরে দলীয় নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ দিকে একই দাবিতে জামায়াতে ইসলামীও টঙ্গী গাজীপুরা এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। এর আগে সম্প্রতি গাজীপুর জেলা ও মহানগর মিলিয়ে জাতীয় সংসদীয় আসন ৫টি-৬টি করা হয়েছিলো। এরপর হাইকোর্টে এর বিপরীতে রিট করা হয়। ওই রিটের বিপরীতে হাইকোর্টের রায়ে আসন ফের পাঁচটি বহাল করা হয়। এর জেরে ৬-আসনের সুবিধাভোগী যারা রয়েছেন তারা মনে করছেন তাদের সুযোগ বঞ্চিত করা হয়েছে। মূলত এমন ধারনা থেকেই তারা গাজীপুর-৬ আসনটি পুনর্বহাল রাখার দাবি জানিয়ে বুধবার সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন।

অন্য দিকে একই দাবিতে গাজীপুর-৬ আসন নেতৃবৃন্দ ও সাধারণ নাগরিকরা টঙ্গীর এশিয়া পাম্পের সামনে পৃথক মানববন্ধন কর্মসূচি পালন করছেন। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। টঙ্গী কলেজগেট, স্টেশন রোড এবং আশপাশের এলাকায় বিপুল-সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

সাংবাদিক মাহবুবুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের ঘটনায় ডিআরইউ'র নিন্দা
সাংবাদিক আনিস আলমগীর ৫ দিনের রিমান্ডে
হাদিকে গুলি ‘ইন্টেলিজেন্স ফেইলিয়র’, সরকারের জবাবদিহি দাবি গোলাম পরওয়ারের
হাদির ঘটনাকে বিচ্ছিন্ন বলার পর দায়িত্বে থাকার অধিকার নেই সিইসির: নাহিদ ইসলাম
রাজনৈতিক ব্যক্তি ও এমপি প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের নীতিমালা প্রকাশ
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফিল্মি কায়দায় সাংবাদিকের ওপর হামলা
ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব
মাঠে ফিরেই সালাহ’র রেকর্ড, জিতল লিভারপুল-আর্সেনাল-চেলসি
ঢাকা-দিল্লি সম্পর্ক: শান্তিপূর্ণ নির্বাচন ও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা
হাদিকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন মাসুদের সব ব্যাংক হিসাব জব্দ
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com