মঙ্গলবার ১৬ ডিসেম্বর ২০২৫ ২ পৌষ ১৪৩২
 
শিরোনাম:


সারাদেশ
ত্রিশালে আহলে হাদিসের ৪৪ তম জাতীয় ইজতেমা শুরু আজ
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৮:৪২ পিএম   (ভিজিট : ১৮৯)
বাংলাদেশ আহলেহাদীস তাবলীগের ইসলামের পরিচালক ড. মুযাফ্ফর বিন মুহসিনের আলোচনার মধ্যে দিয়ে বুধবার (১২ নভেম্বর) বাদ মাগরিব শুরু হতে যাচ্ছে ময়মনসিংহের ত্রিশালে আহলে হাদিসের ৩দিন ব্যাপী ৪৪তম জাতীয় ইজতেমা।

আয়োজকরা জানান, উপজেলার ধানীখোলা ইউনিয়নের মিলন সমাজ মাঠে ৩ দিনব্যাপী জাতীয় ইজতেমা শনিবার (১৫ নভেম্বর) বাদ ফজর বয়ান ও শেষ মোনাজাতের মাধ্যমে সমাপ্তি হবে। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে মিলন সমাজ মাঠে জমায়েত হওয়া ও আসতে শুরু করেছে।

কেন্দ্রীয় মার্কাজের আমীর মোস্তাফিজুর রহমান জানান, আগত মুসল্লিদের নিরাপত্তার জন্য ১০০ জন স্বেচ্ছাসেবক ২৪ ঘণ্টা নিরাপত্তার কাজে দায়িত্ব পালন করবে। মাঠের চারদিকে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। থানা পুলিশের একটি নিরাপত্তা বক্স থাকবে। দেশের বিভিন্ন জেলা-উপজেলা ও মার্কাজ হতে এক হাজারেরও অধিক জামাত ইজতেমা মাঠে আসতে পারে বলে ধারনা করা হচ্ছে। মাঠের বিশাল প্যান্ডেলে ৫০ হাজারের অধিক মুসল্লী থাকতে পারবেন।

কোষাধ্যক্ষ আলহাজ্ব নাহিদুজ্জামান জানান, ১ম দিনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আহলেহাদীস তাবলীগের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ড. আহমাদুল্লাহ ত্রিশালী, 
২য় দিন হায়ার ইনস্টিটিউট জামি’আতুল ইমাম রিয়ায সৌদী আরবের সাবেক অধ্যাপক ড. আব্দুর রহমান বিন ছালেহ আল-মুযাইনী ও ৩য় দিন আলোচনা পেশ করবেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের সভাপতি অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক সালাফী। শুক্রবার জুম’আর খুতবা প্রদান করবেন প্রফেসর ড. আব্দুর রহমান বিন ছালেহ আল মুযাইনী।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

সাংবাদিক মাহবুবুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের ঘটনায় ডিআরইউ'র নিন্দা
সাংবাদিক আনিস আলমগীর ৫ দিনের রিমান্ডে
হাদিকে গুলি ‘ইন্টেলিজেন্স ফেইলিয়র’, সরকারের জবাবদিহি দাবি গোলাম পরওয়ারের
হাদির ঘটনাকে বিচ্ছিন্ন বলার পর দায়িত্বে থাকার অধিকার নেই সিইসির: নাহিদ ইসলাম
রাজনৈতিক ব্যক্তি ও এমপি প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের নীতিমালা প্রকাশ
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফিল্মি কায়দায় সাংবাদিকের ওপর হামলা
ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব
মাঠে ফিরেই সালাহ’র রেকর্ড, জিতল লিভারপুল-আর্সেনাল-চেলসি
ঢাকা-দিল্লি সম্পর্ক: শান্তিপূর্ণ নির্বাচন ও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা
হাদিকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন মাসুদের সব ব্যাংক হিসাব জব্দ
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com