মঙ্গলবার ১৬ ডিসেম্বর ২০২৫ ২ পৌষ ১৪৩২
 
শিরোনাম:


শিক্ষা
এসএসসি-এইচএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ডিআরইউ
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৮:৪১ পিএম   (ভিজিট : ৭৪)
ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সদস্য সন্তানদের মধ্যে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) এবং ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বৃত্তি প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে সংগঠনের শফিকুল কবির মিলনায়তনে এ সংবর্ধনা দেওয়া হয়।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালণায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এসবিএসি ব্যাংক পিএলসির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোখলেছুর রহমান।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির  সদস্যদের  কৃতি সন্তানদের  উদ্দেশ্য প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, তোমরাই দেশের ভবিষ্যৎ, জাতির উন্নয়নের চালিকাশক্তি।  তোমরা শুধু  জিপিএ অর্জনের মধ্যেই সীমাবদ্ধ না থেকে নৈতিকতা, মানবিকতা, দেশপ্রেম ও দায়িত্ববোধে উদ্বুদ্ধ হতে হবে। তোমরা নিজেরা আলোকিত হলে তবেই পরিবার, সমাজ ও দেশ আলোকিত হবে। তিনি বলেন, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম করতে হবে। ভালভাবে লেখাপড়া করলে জীবনে সফলতা আসবেই।  এ সময়ে তিনি ডাকসু নির্বাচনে সাংবাদিকের সহযোগিতার কথাও উল্লেখ্য করেন। 

বিশেষ অতিথির বক্তব্য এসবিএসি ব্যাংক পিএলসির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোখলেছুর রহমান বলেন, সাংবাদিকেরা দেশের গুরুত্বপূর্ণ জায়গায় আছেন। দেশকে এগিয়ে নেওয়ার জন্য তাদের অনেক সুযোগ আছে। আমি আশা করবো জাতির বিবেক হিসেবে সাংবাদিকেরা দেশ গঠনে ভূমিকার রাখবে।  তিনি বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষৎ। আগামীর বাংলাদেশ কেমন হবে তা নির্ভর করছে আজকের বাচ্চাদের ওপর। এদেরকে সঠিক শিক্ষা ও গাইডলাইন দিতে পারলে বাংলাদেশ সঠিক পথে এগুবে। প্রত্যেক সন্তান মা-বাবা-সমাজ তথা দেশকে আলোকিত করবে এই শিশুরা। ডিআরইউর এই আয়োজনে বাচ্চাদের সাথে সময় দিতে পেরে আমি আনন্দিত। আমাকে এই সুযোগ দেওয়ার জন্য ডিআরইউকে ধন্যবাদ। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডিআরইউ’র কল্যাণ সম্পাদক রফিক মৃধা। এসময় উপস্থিত ছিলেন, যুগ্ম সম্পাদক নাদিয়া শারমিন, সাংগঠনিক সম্পাদক আবদুল হাই তুহিন, দপ্তর সম্পাদক রফিক রাফি, নারী বিষয়ক সম্পাদক রোজিনা রোজী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরী, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক বোরহান উদ্দীন, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ ছলিম উল্লাহ (মেজবাহ), কার্যনির্বাহী সদস্য মো. জুনায়েদ হোসাইন (জুনায়েদ শিশির), আমিনুল হক ভূইয়া, সুমন চৌধুরী, মো. সলিম উল্ল্যা (এস.ইউ সেলিম)। 

অনুষ্ঠানে এসএসসি-২০২৫ এর ২৩ জন, ও এইচএসসি-২০২৪ এর ১৪ জনসহ মোট ৩৭ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়। এ সময় তাদের হাতে ক্রেস্ট এবং সনদপত্র তুলে দেওয়া হয়। এসবিএসি ব্যাংক পিএলসির পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানে সম্মাননা দেয়া হয় প্রতিষ্ঠানটির প্রধান জনসংযোগ কর্মকর্তা মো. আসাদুল্লাহিল গালিব-কে।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

সাংবাদিক মাহবুবুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের ঘটনায় ডিআরইউ'র নিন্দা
সাংবাদিক আনিস আলমগীর ৫ দিনের রিমান্ডে
হাদিকে গুলি ‘ইন্টেলিজেন্স ফেইলিয়র’, সরকারের জবাবদিহি দাবি গোলাম পরওয়ারের
হাদির ঘটনাকে বিচ্ছিন্ন বলার পর দায়িত্বে থাকার অধিকার নেই সিইসির: নাহিদ ইসলাম
রাজনৈতিক ব্যক্তি ও এমপি প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের নীতিমালা প্রকাশ
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফিল্মি কায়দায় সাংবাদিকের ওপর হামলা
ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব
মাঠে ফিরেই সালাহ’র রেকর্ড, জিতল লিভারপুল-আর্সেনাল-চেলসি
ঢাকা-দিল্লি সম্পর্ক: শান্তিপূর্ণ নির্বাচন ও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা
হাদিকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন মাসুদের সব ব্যাংক হিসাব জব্দ
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com