মঙ্গলবার ১৬ ডিসেম্বর ২০২৫ ২ পৌষ ১৪৩২
 
শিরোনাম:


অর্থনীতি
নভেম্বরের ১০ দিনে প্রবাসী আয় অতিক্রম করল ১ বিলিয়ন ডলার
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৭:১৩ পিএম   (ভিজিট : ৫২)
নভেম্বরের প্রথম ১০ দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন এক বিলিয়ন ডলারেরও বেশি রেমিট্যান্স। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, ১ থেকে ১০ নভেম্বর ২০২৫ পর্যন্ত দেশে এসেছে ১, ১০৯ মিলিয়ন (এক দশমিক এক বিলিয়ন) মার্কিন ডলার। গত বছরের একই সময়ে (১–১০ নভেম্বর) এসেছিল ৮২০ মিলিয়ন ডলার। ফলে এক বছরের ব্যবধানে প্রবাসী আয়ে ৩৫ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

শুধু ১০ নভেম্বরেই দেশে এসেছে ১৩৫ মিলিয়ন মার্কিন ডলার, যা দৈনিক গড় আয়ের প্রবাহকে আরও জোরদার করেছে।বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে (জুলাই ২০২৫ থেকে ১০ নভেম্বর পর্যন্ত) প্রবাসীরা মোট ১১,২৫৮ মিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন। আগের অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স ছিল ৯,৭৫৮ মিলিয়ন ডলার। এতে দেখা যাচ্ছে, চলতি অর্থবছরে এখন পর্যন্ত রেমিট্যান্স প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১৫ দশমিক ৪ শতাংশে।

বিশ্লেষকদের মতে, প্রবাসী আয়ের এই ঊর্ধ্বগতি ব্যাংকিং চ্যানেলে ডলার পাঠাতে প্রণোদনা বৃদ্ধি, হুন্ডি দমন, এবং সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে কর্মসংস্থানের বিস্তারের ইতিবাচক প্রভাবের ফল।

বাংলাদেশ ব্যাংক বলছে, নভেম্বর মাসের বাকি দিনগুলোতেও রেমিট্যান্স প্রবাহের এ ধারা অব্যাহত থাকলে মাস শেষে আয় ২ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

সাংবাদিক মাহবুবুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের ঘটনায় ডিআরইউ'র নিন্দা
সাংবাদিক আনিস আলমগীর ৫ দিনের রিমান্ডে
হাদিকে গুলি ‘ইন্টেলিজেন্স ফেইলিয়র’, সরকারের জবাবদিহি দাবি গোলাম পরওয়ারের
হাদির ঘটনাকে বিচ্ছিন্ন বলার পর দায়িত্বে থাকার অধিকার নেই সিইসির: নাহিদ ইসলাম
রাজনৈতিক ব্যক্তি ও এমপি প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের নীতিমালা প্রকাশ
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফিল্মি কায়দায় সাংবাদিকের ওপর হামলা
ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব
মাঠে ফিরেই সালাহ’র রেকর্ড, জিতল লিভারপুল-আর্সেনাল-চেলসি
ঢাকা-দিল্লি সম্পর্ক: শান্তিপূর্ণ নির্বাচন ও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা
হাদিকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন মাসুদের সব ব্যাংক হিসাব জব্দ
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com