মঙ্গলবার ১৬ ডিসেম্বর ২০২৫ ২ পৌষ ১৪৩২
 
শিরোনাম:


বিনোদন
ধর্মেন্দ্রের মৃত্যুর খবরে ক্ষুব্ধ স্ত্রী হেমা মালিনী
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ১২:২৭ পিএম   (ভিজিট : ১২০)
বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রকে ঘিরে আবারও গুজব ছড়িয়েছে, তিনি মারা গেছেন। তবে এর কোনে সত্যতা পাওয়া যায়নি। বরং এই খবরে ক্ষোভ প্রকাশ করেছেন তার স্ত্রী জনপ্রিয় অভিনেত্রী ও সংসদ সদস্য হেমা মালিনী। ভারতের গণমাধ্যম ডিএনএ এই তথ্য নিশ্চিত করেছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, ধর্মেন্দ্র আর নেই। পরে অভিনেতার মেয়ে এষা দেওল বিষয়টি স্পষ্ট করে জানিয়ে দেন, তার বাবা জীবিত আছেন এবং সুস্থ হয়ে উঠছেন।

এরপরই হেমা মালিনী নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ক্ষোভ প্রকাশ করে লেখেন, ‘যা ঘটছে তা একেবারেই অগ্রহণযোগ্য। কীভাবে দায়িত্বশীল গণমাধ্যম এমন মিথ্যা খবর ছড়াতে পারে একজন মানুষকে নিয়ে, যিনি চিকিৎসার সাড়া দিচ্ছেন ও ধীরে ধীরে সেরে উঠছেন? এটি অত্যন্ত অসম্মানজনক ও দায়িত্বজ্ঞানহীন আচরণ। অনুগ্রহ করে পরিবারকে সম্মান দিন এবং তাদের ব্যক্তিগত সময়টুকু দিন।’

এর আগে এষা দেওল ইনস্টাগ্রামে লিখেছিলেন, ‘গণমাধ্যমে অতিরঞ্জিতভাবে ভুল খবর ছড়ানো হচ্ছে। আমার বাবা স্থিতিশীল আছেন এবং ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। আমরা সবাইকে অনুরোধ করছি, পরিবারকে একটু গোপনীয়তা দিন। বাবার দ্রুত আরোগ্যের জন্য যারা দোয়া করছেন, সবাইকে ধন্যবাদ।’ ধর্মেন্দ্র বর্তমানে চিকিৎসকের পর্যবেক্ষণে আছেন এবং পরিবার সূত্রে জানা গেছে, তার শারীরিক অবস্থা আগের তুলনায় অনেক ভালো।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

সাংবাদিক মাহবুবুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের ঘটনায় ডিআরইউ'র নিন্দা
সাংবাদিক আনিস আলমগীর ৫ দিনের রিমান্ডে
হাদিকে গুলি ‘ইন্টেলিজেন্স ফেইলিয়র’, সরকারের জবাবদিহি দাবি গোলাম পরওয়ারের
হাদির ঘটনাকে বিচ্ছিন্ন বলার পর দায়িত্বে থাকার অধিকার নেই সিইসির: নাহিদ ইসলাম
রাজনৈতিক ব্যক্তি ও এমপি প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের নীতিমালা প্রকাশ
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফিল্মি কায়দায় সাংবাদিকের ওপর হামলা
ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব
মাঠে ফিরেই সালাহ’র রেকর্ড, জিতল লিভারপুল-আর্সেনাল-চেলসি
ঢাকা-দিল্লি সম্পর্ক: শান্তিপূর্ণ নির্বাচন ও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা
হাদিকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন মাসুদের সব ব্যাংক হিসাব জব্দ
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com