মঙ্গলবার ১৬ ডিসেম্বর ২০২৫ ২ পৌষ ১৪৩২
 
শিরোনাম:


প্রবাস
কুমিল্লা-৬ আসনে হাজী আমিনুর রশিদ ইয়াসিনের মনোনয়নের দাবিতে প্রবাসীদের প্রতিবাদ সমাবেশ
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ৮:৪৬ পিএম   (ভিজিট : ১৪৬)
 কুমিল্লা-৬ (সদর) আসনে হাজী আমিনুর রশিদ ইয়াসিনের মনোনয়নের দাবিতে ইতালির ভিছেন্সা প্রভিন্সের আলতে মন্তেকিয়ো শহরে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (৯ নভেম্বর) অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন কমিউনিটি ব্যক্তিত্ব ও সাবেক ছাত্রনেতা মো. মামুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভিছেন্সা প্রভিন্স বিএনপির সাবেক সহ-সভাপতি জাফর আহমেদ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী পারভেজ আহমেদ এবং প্রধান বক্তা ছিলেন ব্যবসায়ী রবিন সরকার। 

বক্তারা বলেন, হাজী আমিনুর রশিদ ইয়াসিন কুমিল্লা-৬ আসনের রাজনীতিতে দীর্ঘ ১৭ বছর ধরে ত্যাগ ও নেতৃত্বের দৃষ্টান্ত স্থাপন করেছেন। আন্দোলন-সংগ্রাম থেকে শুরু করে দুঃসময়ে দলীয় নেতাকর্মীদের পাশে থেকে তিনি “মাটি ও মানুষের নেতা” হিসেবে সবার ভালোবাসা অর্জন করেছেন। 

তারা অভিযোগ করেন, বিএনপির প্রাথমিক মনোনয়নে এমন একজন জনপ্রিয় ও ত্যাগী নেতাকে উপেক্ষা করা হলে তা হবে দলের প্রতি অবিচার। বক্তারা আরও বলেন, আমরা দলীয় সিদ্ধান্তকে শ্রদ্ধা করি, তবে প্রাথমিক মনোনয়ন এখনও পরিবর্তনযোগ্য — তাই আমরা বিশ্বাস করি দল ও দেশপ্রেমিক নেতা তারেক রহমান এ বিষয়টি পুনর্বিবেচনা করবেন। 

সমাবেশে অংশগ্রহণকারীরা জানান, মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত কুমিল্লা-৬ আসনের প্রবাসীরা ইয়াসিনের পক্ষে একযোগে দাবি তুলেছেন। তারা বিশ্বাস করেন, আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকটি যদি হাজী আমিনুর রশিদ ইয়াসিনের হাতে তুলে দেওয়া হয়, তবে কুমিল্লা-৬ আসনে বিএনপির জয় নিশ্চিত হবে। 

প্রতিবাদ সভায় প্রবাসী নেতাকর্মীরা বলেন, তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বের প্রতি আমাদের পূর্ণ আস্থা ও বিশ্বাস রয়েছে। আমরা আশা করি, ত্যাগী ও জনপ্রিয় নেতা হাজী আমিনুর রশিদ ইয়াসিনকে পুনর্বিবেচনা করে প্রার্থিতা দেওয়া হবে। 







আরও খবর


 সর্বশেষ সংবাদ

সাংবাদিক মাহবুবুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের ঘটনায় ডিআরইউ'র নিন্দা
সাংবাদিক আনিস আলমগীর ৫ দিনের রিমান্ডে
হাদিকে গুলি ‘ইন্টেলিজেন্স ফেইলিয়র’, সরকারের জবাবদিহি দাবি গোলাম পরওয়ারের
হাদির ঘটনাকে বিচ্ছিন্ন বলার পর দায়িত্বে থাকার অধিকার নেই সিইসির: নাহিদ ইসলাম
রাজনৈতিক ব্যক্তি ও এমপি প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের নীতিমালা প্রকাশ
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফিল্মি কায়দায় সাংবাদিকের ওপর হামলা
ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব
মাঠে ফিরেই সালাহ’র রেকর্ড, জিতল লিভারপুল-আর্সেনাল-চেলসি
ঢাকা-দিল্লি সম্পর্ক: শান্তিপূর্ণ নির্বাচন ও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা
হাদিকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন মাসুদের সব ব্যাংক হিসাব জব্দ
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com