মঙ্গলবার ১৬ ডিসেম্বর ২০২৫ ২ পৌষ ১৪৩২
 
শিরোনাম:


অর্থনীতি
গৃহস্থালি গ্যাস সরঞ্জামাদি বিএসটিআই'র বাধ্যতামূলক মান সনদের আওতায় আনার দাবি
প্রকাশ: রোববার, ৯ নভেম্বর, ২০২৫, ৪:৩১ পিএম   (ভিজিট : ১০৯)
গৃহস্থালী গ্যাস রান্নার সরঞ্জামাদির জন্য আন্তর্জাতিক মানের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা) এবং এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর যৌথ উদ্যোগে আজ রোববার ঢাকায় "সেফটি স্ট্যান্ডার্ডস ফর ডোমেস্টিক গ্যাস কুকিং অ্যাপ্লায়েন্সেস" (Safety Standards for Domestic Gas Cooking Appliances) শীর্ষক একটি গুরুত্বপূর্ণ প্রচারমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গ্যাস দুর্ঘটনা হ্রাস এবং জননিরাপত্তা জোরদার করাই ছিল এই সভার মূল লক্ষ্য।

বিএসটিআই'র পরিচালক (মান) প্রকৌশলী মো: সাইদুল ইসলাম এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেট্রো বাংলার পরিচালক (পরিকল্পনা) মো: রেজানুর রহমান, বিশেষ অতিথি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) এর কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিয়ং (Hoe Yan Jeong), ইন্টারন্যাশনাল গ্যাস অ্যাপ্লায়েন্সেস সেফটি স্ট্যান্ডার্ডস স্পেশালিস্ট ক্রিস ইভান্স (Chris Evans) । অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ এবং ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি, প্রাণ-আরএফএলসহ বেসরকারি খাতের উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।

সভায় সংশ্লিষ্ট বিষয়ের বাংলাদেশ মান (বিডিএস) বাধ্যতামূলক মান সনদের আওতাভুক্ত করা, বাজার তদারকি, ভোক্তা সচেতনতা বৃদ্ধি, দক্ষ জনবল তৈরি, পরীক্ষাগার প্রতিষ্ঠা, নিরাপত্তা সংক্রান্ত আরো নতুন নতুন মান প্রণয়ন করার সুপারিশ তুলে ধরেন। 

সভাপতির বক্তব্যে বিএসটিআই-এর পরিচালক (মান) মো: সাইদুল ইসলাম, সভায় প্রদত্ত সুপারিশমালা সরকারের নির্দিষ্ট পদ্ধতি অনুসরণপূর্বক দ্রুত বাস্তবায়নের মাধ্যমে দেশের গ্যাস সরঞ্জামাদির মান উন্নত করে জননিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

সাংবাদিক মাহবুবুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের ঘটনায় ডিআরইউ'র নিন্দা
সাংবাদিক আনিস আলমগীর ৫ দিনের রিমান্ডে
হাদিকে গুলি ‘ইন্টেলিজেন্স ফেইলিয়র’, সরকারের জবাবদিহি দাবি গোলাম পরওয়ারের
হাদির ঘটনাকে বিচ্ছিন্ন বলার পর দায়িত্বে থাকার অধিকার নেই সিইসির: নাহিদ ইসলাম
রাজনৈতিক ব্যক্তি ও এমপি প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের নীতিমালা প্রকাশ
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফিল্মি কায়দায় সাংবাদিকের ওপর হামলা
ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব
মাঠে ফিরেই সালাহ’র রেকর্ড, জিতল লিভারপুল-আর্সেনাল-চেলসি
ঢাকা-দিল্লি সম্পর্ক: শান্তিপূর্ণ নির্বাচন ও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা
হাদিকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন মাসুদের সব ব্যাংক হিসাব জব্দ
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com