প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ১০:০৯ পিএম (ভিজিট : ৭২)
মেহেরপুরের গাংনীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ শুক্রবার ৩ টার দিকে গাংনী ফুটবল মাঠে এক বিশাল সমাবেশ ও র্যালী অনুষ্টিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা বিএনপির সাবেক সহসভাপতি মতিয়ার রহমান মোল্লা। প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির মনোনীত প্রার্থী আমজাদ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু জেলা কৃষক দলের সভাপতি মাহবুবুর রহমান।প্রধন বক্তা হিসেবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌর বিএনপির সাবেক সভাপতি মোরাদ আলী। আমন্ত্রিত বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর বিশ^াস।
গাংনী পৌর বিএনপির সাবেক যুগম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবলুর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বিশেষ দলের বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মনিরুজ্জামান গাড্ডু, গাংনী উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাজেদুর রহমান বুলবুল, কৃষকদলের সদস্য সচিব মিজানুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হুসাইন প্রমুখ।
বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর নেতৃত্বে সিপাহী জনতার বিপ্লব ঘটেছিল ৭ নভেম্বর। আর এই বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন তিনি। জাতীয়তাবাদের আদর্শে তিনি বাংলাদেশ কে ঐক্যবদ্ধ করে গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করেছিলন।
বাংলাদেশের একমাত্র আধুনিক উদার ও গণতান্ত্রিক দল হচ্ছে বিএনপি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এ দেশে দীর্ঘ বছর গণতন্ত্রের জন্য আন্দোলন ও সংগ্রাম করেছেন। আগামীতে দেশনায়ক তারেক রহমান নেতৃত্ব দেশের মানুষ কে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহŸান জানান তিনি।
গাংনী উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মী. ধানের শীষ, প্ল্যাকার্ড, ব্যানার ও তারেক রহমানের প্রতিকৃতি নিয়ে সমাবেশস্থলে যোগ দেন। সসমাবেশ শেষে একটি বিরাট র্যালী ফুটবল মাঠ থেকে শুরু হয়ে হাসপাতাল বাজার এলাকায় গিয়ে শেষ হয়।
জনসভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন বলেন, দল গ্রাম পর্যায়ের জরিপ করেই আমাকে মনোনীত করেছেন। ৩১ দফা বাস্তবায়ন করবে বিএনপি। ৩১ দফা বাস্তবায়ন হলে জাপানের সমতুল্য হবে আমাদের বাংলাদেশ। তাই গাংনীবাসীকে বলি ধানের শীষ মার্কায় ভোট দিয়ে তারেক রহমানের ৩১ দফা বাস্তবানের সুযোগ দিন।