মঙ্গলবার ১৬ ডিসেম্বর ২০২৫ ২ পৌষ ১৪৩২
 
শিরোনাম:


প্রবাস
বাংলাদেশ-মালদ্বীপ শিক্ষা সহযোগিতা জোরদারে বৈঠক
প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ১০:০৭ পিএম   (ভিজিট : ৮২)
বৃহস্পতিবার (৬ নভেম্বর) মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নজমুল ইসলাম মালদ্বীপের উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন মন্ত্রী ড. আলী হাইদার আহমেদ-এর সঙ্গে সাক্ষাৎ করে দুই দেশের মধ্যে উচ্চশিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে নতুন সহযোগিতা বৃদ্ধির প্রত্যয় ব্যক্ত করেছেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে মালদ্বীপের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ, TVET খাতে অভিজ্ঞতা বিনিময়, ও যৌথ মানবসম্পদ উন্নয়ন কর্মসূচি চালুর প্রস্তাব উঠে আসে।

মন্ত্রী বাংলাদেশের শিক্ষা খাতের অগ্রগতি প্রশংসা করে বাংলাদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা স্থাপন, চিকিৎসা শিক্ষার্থীদের ইন্টার্নশিপ বৃদ্ধি, ও দুই দেশে শিক্ষা প্রদর্শনী আয়োজনের প্রস্তাব দেন।

হাইকমিশনার ড. নজমুল ইসলাম বলেন, বাংলাদেশ ইতোমধ্যে আঞ্চলিকভাবে উচ্চশিক্ষার সম্ভাবনাময় কেন্দ্র হিসেবে স্বীকৃত। মালদ্বীপের সঙ্গে শিক্ষা ও দক্ষতা উন্নয়নে পারস্পরিক অংশীদারিত্ব আরও জোরদার করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

দুই পক্ষই শিক্ষা, গবেষণা ও মানুষে-মানুষে যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার ব্যক্ত করেন







আরও খবর


 সর্বশেষ সংবাদ

সাংবাদিক মাহবুবুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের ঘটনায় ডিআরইউ'র নিন্দা
সাংবাদিক আনিস আলমগীর ৫ দিনের রিমান্ডে
হাদিকে গুলি ‘ইন্টেলিজেন্স ফেইলিয়র’, সরকারের জবাবদিহি দাবি গোলাম পরওয়ারের
হাদির ঘটনাকে বিচ্ছিন্ন বলার পর দায়িত্বে থাকার অধিকার নেই সিইসির: নাহিদ ইসলাম
রাজনৈতিক ব্যক্তি ও এমপি প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের নীতিমালা প্রকাশ
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফিল্মি কায়দায় সাংবাদিকের ওপর হামলা
ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব
মাঠে ফিরেই সালাহ’র রেকর্ড, জিতল লিভারপুল-আর্সেনাল-চেলসি
ঢাকা-দিল্লি সম্পর্ক: শান্তিপূর্ণ নির্বাচন ও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা
হাদিকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন মাসুদের সব ব্যাংক হিসাব জব্দ
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com