মঙ্গলবার ১৬ ডিসেম্বর ২০২৫ ২ পৌষ ১৪৩২
 
শিরোনাম:


সারাদেশ
বাউফলে পান-সুপারির দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা, যুবক গ্রেপ্তার
প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ১০:০০ পিএম   (ভিজিট : ১৭২)
পটুয়াখালীর বাউফলে পান-সুপারির দোকানের আড়ালে গোপনে ইয়াবা বিক্রির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত ৯টার দিকে দাসপাড়া ইউনিয়নের ল্যাংড়া মুন্সির পুল সংলগ্ন একটি পান, সুপারি ও মুদি মনোহারী দোকান থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত যুবকের নাম মো. ইউসুফ হাওলাদার (৩২)। তিনি বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের খেজুরবাড়িয়া গ্রামের মো. আনিচ হাওলাদারের ছেলে।

পুলিশ জানায়, ইউসুফ ও তার ভাই মুছা দীর্ঘদিন ধরে ওই দোকানের আড়ালে ইয়াবা বিক্রির ব্যবসা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ইউসুফকে হাতে-নাতে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি আখতারুজ্জামান সরকার) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “গ্রেপ্তারকৃত ইউসুফ হাওলাদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।” তিনি আরও জানান, ইউসুফের ভাই মুছাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

সাংবাদিক মাহবুবুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের ঘটনায় ডিআরইউ'র নিন্দা
সাংবাদিক আনিস আলমগীর ৫ দিনের রিমান্ডে
হাদিকে গুলি ‘ইন্টেলিজেন্স ফেইলিয়র’, সরকারের জবাবদিহি দাবি গোলাম পরওয়ারের
হাদির ঘটনাকে বিচ্ছিন্ন বলার পর দায়িত্বে থাকার অধিকার নেই সিইসির: নাহিদ ইসলাম
রাজনৈতিক ব্যক্তি ও এমপি প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের নীতিমালা প্রকাশ
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফিল্মি কায়দায় সাংবাদিকের ওপর হামলা
ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব
মাঠে ফিরেই সালাহ’র রেকর্ড, জিতল লিভারপুল-আর্সেনাল-চেলসি
ঢাকা-দিল্লি সম্পর্ক: শান্তিপূর্ণ নির্বাচন ও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা
হাদিকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন মাসুদের সব ব্যাংক হিসাব জব্দ
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com