মঙ্গলবার ১৬ ডিসেম্বর ২০২৫ ২ পৌষ ১৪৩২
 
শিরোনাম:


প্রবাস
তুরস্কে বাংলাদেশি শিক্ষার্থীদের বনভোজন ও নবীনবরণ অনুষ্ঠান
প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ৪:৪৬ পিএম   (ভিজিট : ২২৩)

তুরস্কে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন BEKDER (Bangladeş Eğitim ve Kültür Derneği)–এর ইস্তানবুল স্টুডেন্টস শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক আনন্দঘন বনভোজন ও নবীনবরণ অনুষ্ঠান। ইস্তানবুলের ঐতিহ্যবাহী পর্যটনকেন্দ্র প্রিন্স আইল্যান্ডে দিনব্যাপী এ আয়োজনটি অনুষ্ঠিত হয়।

নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানানো এবং পুরোনো শিক্ষার্থীদের পারস্পরিক বন্ধন দৃঢ় করার উদ্দেশ্যে এই আয়োজন করা হয়। সকালে লঞ্চে চড়ে প্রায় ৪০ জনের বেশি বাংলাদেশি শিক্ষার্থী একসঙ্গে যাত্রা শুরু করেন, যা মুহূর্তেই যেন প্রবাসে বাংলাদেশের এক টুকরো আবহ তৈরি করে।

বনভোজনের আগের দিন থেকেই আয়োজন কমিটির সদস্যরা বারবিকিউ পার্টি ও সকালের নাস্তা প্রস্তুতির সব কাজ সম্পন্ন করেন। BEKDER-এর আইডিয়াল হোম থেকে বানিয়ে আনা সিঙ্গারা, পেঁয়াজু ও দেশীয় স্বাদের স্যান্ডউইচ দিয়ে শুরু হয় নাস্তা পর্ব।

প্রায় দেড় ঘণ্টার লঞ্চভ্রমণ শেষে শিক্ষার্থীরা পৌঁছান প্রিন্স আইল্যান্ডের Dilburnu পার্কে, যেখানে শুরু হয় মূল কার্যক্রম। যোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের পর অনুষ্ঠিত হয় বিভিন্ন খেলাধুলা ও বিনোদনমূলক পর্ব।

বনভোজনের প্রধান আকর্ষণ ছিল নবীনবরণ অনুষ্ঠান। ২০২৫ সালে বুর্সলারি, দিয়ানেত ও সেল্ফ-ফান্ডিং প্রোগ্রামে ইস্তানবুলে আগত ১৮ জন ছাত্র ও ৩ জন ছাত্রীসহ মোট ২১ জন নবীন শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়।

অনুষ্ঠানের সমাপ্তি হয় জামায়াতে আসরের নামাজ ও সম্মিলিত দোয়ার মাধ্যমে, যেখানে শিক্ষার্থীরা ভবিষ্যতের সফলতা, ঐক্য ও প্রবাসজীবনের কল্যাণ কামনা করেন।

নবীন শিক্ষার্থীরা জানান, প্রবাসে থেকেও এমন উষ্ণ ও আনন্দমুখর আয়োজন তাদের অনুপ্রাণিত করেছে এবং ভবিষ্যতে এ ধরনের মিলনমেলা আরও ঘনঘন আয়োজনের আহ্বান জানান তারা।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

সাংবাদিক মাহবুবুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের ঘটনায় ডিআরইউ'র নিন্দা
সাংবাদিক আনিস আলমগীর ৫ দিনের রিমান্ডে
হাদিকে গুলি ‘ইন্টেলিজেন্স ফেইলিয়র’, সরকারের জবাবদিহি দাবি গোলাম পরওয়ারের
হাদির ঘটনাকে বিচ্ছিন্ন বলার পর দায়িত্বে থাকার অধিকার নেই সিইসির: নাহিদ ইসলাম
রাজনৈতিক ব্যক্তি ও এমপি প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের নীতিমালা প্রকাশ
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফিল্মি কায়দায় সাংবাদিকের ওপর হামলা
ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব
মাঠে ফিরেই সালাহ’র রেকর্ড, জিতল লিভারপুল-আর্সেনাল-চেলসি
ঢাকা-দিল্লি সম্পর্ক: শান্তিপূর্ণ নির্বাচন ও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা
হাদিকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন মাসুদের সব ব্যাংক হিসাব জব্দ
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com