বুধবার ১৭ ডিসেম্বর ২০২৫ ৩ পৌষ ১৪৩২
 
শিরোনাম:


জাতীয়
নতুন পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী
প্রকাশ: শুক্রবার, ২৩ মে, ২০২৫, ১২:১৫ পিএম   (ভিজিট : ৮৮)
পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে দায়িত্ব পেলেন মো. রুহুল আলম সিদ্দিকী। তিনি মো. জসীম উদ্দিনের স্থলাভিষিক্ত হলেন। 

বৃহস্পতিবার (২৩ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. আবুল হাসান মৃধার স্বাক্ষরিত এক অফিস আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। আদেশে বলা হয়, মো. জসীম উদ্দিন পররাষ্ট্র সচিবের দায়িত্ব ত্যাগের প্রেক্ষিতে মো. রুহুল আলম সিদ্দিকী পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পররাষ্ট্র সচিবের দৈনন্দিন কার্যাদি সম্পাদন করবেন। আগামী ২৩ মে থেকে এই আদেশ কার্যকর হবে।’

আলোচনা আছে, মো. জসীম উদ্দিনকে পররাষ্ট্র সচিবের দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে।
তবে বুধবার (২১ মে) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানান, অপসারণ নয়, মো. জসীম উদ্দিন নিজেই তার দায়িত্ব থেকে সরে যেতে চান। তৌহিদ হোসেনের কথায়, ‘তিনি (জসীম) বিভিন্ন কারণে এই দায়িত্ব ছেড়ে দিতে চান। তবে তিনি সরকারি চাকরিতে থাকছেন। তার দায়িত্ব পরিবর্তন হবে। অপসারণের কোনো বিষয় নেই।’







আরও খবর


 সর্বশেষ সংবাদ

অমর একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি
অবৈধ খেলোয়াড় খেলানোয় মালয়েশিয়াকে তিন ম্যাচে হার ঘোষণা
নির্বাচন নিয়ে ভারতের নসিহত অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা
আনুষ্ঠানিক স্বীকৃতি পাচ্ছেন কেট হাডসন
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর নতুন এজলাস কক্ষ উদ্বোধন
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

বিজয় দিবসে ত্রিশাল প্রেস ক্লাবের পুষ্পস্তবক অর্পণ
সিঙ্গাপুরে পৌঁছেছে হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স
সাংবাদিক আনিস আলমগীর ৫ দিনের রিমান্ডে
শীত বিলাসের জোর দাবি জানাই: ফারিণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝিনাইগাতীতে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com