বুধবার ১৭ ডিসেম্বর ২০২৫ ৩ পৌষ ১৪৩২
 
শিরোনাম:


খেলাধুলা
১১৯ বছরের ইতিহাসে প্রথম শিরোপা জিতিয়ে যা বললেন কোচ
প্রকাশ: রোববার, ১৮ মে, ২০২৫, ৬:০৮ পিএম   (ভিজিট : ১০৬)
ওয়েম্বলিতে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে প্রথমবারের মতো বড় কোনো শিরোপা জিতে নিয়েছে ১১৯ বছরের পুরনো ক্লাব ক্রিস্টাল প্যালেস। একমাত্র গোল করেন ইবেরেচি এজে। ম্যাচ শেষে উচ্ছ্বসিত প্যালেস কোচ অলিভার গ্লাসনার বলেন, “এটাই তো ফুটবলার বা কোচ হিসেবে আমাদের সবচেয়ে বড় কাজ- ভক্তদের জীবনের এক বিশেষ মুহূর্ত উপহার দেওয়া।”

শনিবার রাতে ওয়েম্বলিতে ফুটবল রূপকথার জন্ম দিলো ক্রিস্টাল প্যালেস। হেভিওয়েট ম্যানচেস্টার সিটিকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো এফএ কাপ ঘরে তুলেছে ক্লাবটি। ম্যাচের ১৬ মিনিটে দুর্দান্ত এক ভলিতে জালের দেখা পান ইবেরেচি এজে, আর সেটাই হয় জয়সূচক গোল।
শেষ ১০ মিনিটে নির্বিচার চাপ সামলেও জয় ধরে রাখে প্যালেস। ম্যাচ শেষে প্যালেস কোচ অলিভার গ্লাসনার বলেন, “এই মুহূর্তটা আমাদের সমর্থকদের জন্য। মৌসুমের শুরুটা খুবই কঠিন ছিল আমাদের জন্য, টানা আট ম্যাচ জয়হীন! তখন পাশে দরকার ছিল এমন কাউকে, যে ধাক্কা নয়, জড়িয়ে ধরবে। এই জয় সেই সমর্থকদের জন্য।” ২০২২ সালে আইনট্রাখট ফ্র্যাঙ্কফুর্ট-কে ইউরোপা লিগ জেতানো এই অস্ট্রিয়ান কোচের কাছে কী বড় জয়- ফ্র্যাঙ্কফুর্ট না প্যালেস? গ্লাসনার বলেন, “তুলনা করা কঠিন। তখন যেমন কেউ ভাবেনি ফ্র্যাঙ্কফুর্ট জিতবে, আজও কেউ ভাবেনি প্যালেস জিতবে। আমি এখনো বিশ্বাস করতে পারছি না! আজ আমরা প্রচণ্ড ডিফেন্ড করেছি। কিন্তু মাঠে যে একতা আর স্পিরিট দেখেছি, সেটা অসাধারণ।”

মঙ্গলবার লিগে উলভসের মুখোমুখি প্যালেস। তবে গ্লাসনার জানালেন, “আগামীকাল অনুশীলন বাতিল করা হয়েছে। খেলোয়াড়রা তো সোমবারেরও অনুশীলন বাদ দিতে চাচ্ছে! ওদের কৃতিত্ব দিতেই হবে। কোচিং স্টাফের ওপর ওরা সবসময় আস্থা রেখেছে।” নিজেদের সামর্থ্য নিয়ে গ্লাসনার বলেন, “এই ম্যাচটা যদি দশবার খেলি, একবারই জিততাম, আর সেই একবারটাই হলো আজ। আমরা প্রথমবার ওদের অর্ধে গেলেই গোল করে ফেলি! এরপর পুরো শরীর দিয়েই রক্ষণ করেছি, আমাদের গোলরক্ষক দুর্দান্ত, মানসিকতাও ছিল শক্ত, সবাই একসঙ্গে লড়েছে। আমি দলের জন্য, স্টাফদের জন্য গর্বিত।”







আরও খবর


 সর্বশেষ সংবাদ

সুদানে সন্ত্রাসী হামলায় নিহত ৬ বাংলাদেশির মরদেহ আসছে ২০ ডিসেম্বর
অমর একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি
অবৈধ খেলোয়াড় খেলানোয় মালয়েশিয়াকে তিন ম্যাচে হার ঘোষণা
নির্বাচন নিয়ে ভারতের নসিহত অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা
আনুষ্ঠানিক স্বীকৃতি পাচ্ছেন কেট হাডসন
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

বিজয় দিবসে ত্রিশাল প্রেস ক্লাবের পুষ্পস্তবক অর্পণ
সিঙ্গাপুরে পৌঁছেছে হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স
সাংবাদিক আনিস আলমগীর ৫ দিনের রিমান্ডে
শীত বিলাসের জোর দাবি জানাই: ফারিণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝিনাইগাতীতে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com