বুধবার ১৭ ডিসেম্বর ২০২৫ ৩ পৌষ ১৪৩২
 
শিরোনাম:


সারাদেশ
আবারো ঝিনাইগাতীর সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ৩শ বোতল ভারতীয় মদ উদ্ধার
প্রকাশ: শনিবার, ১৭ মে, ২০২৫, ৯:২৮ পিএম   (ভিজিট : ৬৪)
শেরপুরের ঝিনাইগাতীতে আমদানি নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৩শ বোতল মদ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৭মে) ভোরে উপজেলার রাংটিয়া এলাকার এক বৃদ্ধার বাড়ীর পাশে পরিত্যক্ত অবস্থায় এইসব মদ উদ্ধার করা হয়। 
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আল আমিন জানান,শুক্রবার দিবাগত রাতে মাদক চোরাকারবারি পাচারের উদ্দেশে স্থানীয় রাংটিয়া এলাকায় এক বৃদ্ধার বাড়ীর পাশে ১২ টি বস্তায় ৩শ বোতল মদ আবর্জনা দিয়ে ডেকে রাখে। শনিবার সকালে ওই বৃদ্ধার প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে এসআই হাসেম এর নেতৃত্বে অন্যান্য পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আবর্জনা দিয়ে ঢেকে রাখা ১২টি বস্তায় ৩শ বোতল ভারতীয় মদ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে। বিষয়টি নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন বলেন, এ বিষয়ে পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

অমর একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি
অবৈধ খেলোয়াড় খেলানোয় মালয়েশিয়াকে তিন ম্যাচে হার ঘোষণা
নির্বাচন নিয়ে ভারতের নসিহত অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা
আনুষ্ঠানিক স্বীকৃতি পাচ্ছেন কেট হাডসন
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর নতুন এজলাস কক্ষ উদ্বোধন
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

বিজয় দিবসে ত্রিশাল প্রেস ক্লাবের পুষ্পস্তবক অর্পণ
সিঙ্গাপুরে পৌঁছেছে হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স
সাংবাদিক আনিস আলমগীর ৫ দিনের রিমান্ডে
শীত বিলাসের জোর দাবি জানাই: ফারিণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝিনাইগাতীতে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com