বুধবার ১৭ ডিসেম্বর ২০২৫ ৩ পৌষ ১৪৩২
 
শিরোনাম:


সারাদেশ
শেরপুরে বিআরটিতে হয়রানি ও দালালদের দৌরাত্মের অভিযোগে দুদকের অভিযান
প্রকাশ: বুধবার, ৭ মে, ২০২৫, ১১:২৭ পিএম   (ভিজিট : ২০০)
শেরপুরে বিআরটিতে হয়রানি ও দালালদের দৌরাত্মের অভিযোগে দুর্নীতি দমন কমিশন জামালপুর আজ ৭ মে বুধবার বিকেলে এক অভিযান পরিচালনা করে। দুদকের কাছে তথ্য ছিল শেরপুর বিআরটিতে দালালদের দৌরাত্মে এবং বিআরটি অফিসের কতিপয় অসাধু কর্মকর্তা ও কর্মচারীর যোগসাজশে ড্রাইভিং লাইসেন্সসহ সেবা প্রার্থীদের কে হয়রানি এবং টাকা না দিলে পরীক্ষার্থীদের ফেল করিয়ে দেওয়ার অভিযোগ ছিল।
বিআরটিতে দুদকের অভিযান চলাকালে শ্রীবরদীর কাকিলাকুড়া এলাকার ভুক্তভোগী যুবক আবু হায়াত জানান, সাত মাস আগে সাড়ে চার হাজার টাকা দেওয়ার পরেও এবং ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আরও টাকা দাবি করে তাকে ফেল  দেখানো হয়। বিষয়টি দুদকের অভিযান চলাকালে অভিযোগ করলে দুদক তাৎক্ষণিক বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণ পায়।

এ বিষয়ে দুদক জামালপুরের উপপরিচালক মোঃ কামরুজ্জামান উপস্থিত সাংবাদিকদের কে জানান, দীর্ঘদিন ধরেই একটি দালাল চক্র শেরপুর বিআরটি অফিসে সেবা প্রার্থীদের হয়রানি করাসহ যেকোন সেবা নিতে আসলেই ঘুষ নেওয়ার অভিযোগ ছিল। বিষয়টি নিয়ে আজকে আমরা অভিযানে নামি এবং বিভিন্ন নথিপত্র ঘেটে এবং সরেজমিন পরিদর্শন করে দালালদের দৌরাত্ম এবং অফিসের স্টাফদের যোগসাজশ প্রমাণ মিলে। তবে অভিযানের খবর পেয়ে দালালরা সটকে পড়ে। সেজন্য আমরা কাউকে আটক করতে পারিনি। বিষয়টি আমরা পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করে উপর মহলে প্রেরণ করবো। এবং তারা প্রতিবেদন পর্যালোচনা করে যথাযথ ব্যবস্থা নিবেন। 







আরও খবর


 সর্বশেষ সংবাদ

অবৈধ খেলোয়াড় খেলানোয় মালয়েশিয়াকে তিন ম্যাচে হার ঘোষণা
নির্বাচন নিয়ে ভারতের নসিহত অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা
আনুষ্ঠানিক স্বীকৃতি পাচ্ছেন কেট হাডসন
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর নতুন এজলাস কক্ষ উদ্বোধন
ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড-এর উদ্যোগে বিজয় দিবস উদযাপন ও জুনিয়র আর্ট প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

বিজয় দিবসে ত্রিশাল প্রেস ক্লাবের পুষ্পস্তবক অর্পণ
সিঙ্গাপুরে পৌঁছেছে হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স
সাংবাদিক আনিস আলমগীর ৫ দিনের রিমান্ডে
শীত বিলাসের জোর দাবি জানাই: ফারিণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝিনাইগাতীতে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com