বুধবার ১৭ ডিসেম্বর ২০২৫ ৩ পৌষ ১৪৩২
 
শিরোনাম:


শিক্ষা
সারাদেশে কামিল পরীক্ষা শুরু
প্রকাশ: শনিবার, ৩ মে, ২০২৫, ৭:৩০ পিএম   (ভিজিট : ১৫২)
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সারাদেশের কামিল মাদরাসাসমূহের দুই বছর মেয়াদি কামিল স্নাতকোত্তর ২০২৩ সালের পরীক্ষা শুরু হয়েছে।

শনিবার (৩ মে) সকাল ১০টায় টঙ্গীর তামিরুল মিল্লাত কামিল মাদরাসা কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. শামছুল আলম। এসময় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী তার সঙ্গে উপস্থিত ছিলেন। অপরদিকে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম ও প্রো-ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান পৃথক পৃথক কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শন শেষে ভাইস-চ্যান্সেলর বলেন, ‘উপযুক্ত পরিবেশে পরীক্ষা হচ্ছে। তারপরও আমরা বিভিন্ন কেন্দ্রের দিকে নজর রাখছি যাতে কোনো রকম অনিয়ম না হয়। কেউ অসদুপায় অবলম্বন করলেই তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ এবারের পরীক্ষায় সারাদেশের মোট ১৪৯ কেন্দ্রে প্রায় ৪৩ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কামিল হাদিস, কামিল তাফসির, কামিল ফিকাহ, কামিল আদব বিষয়ে কামিল স্নাতকোত্তর পরীক্ষা অনুষ্ঠিত হবে।  আগামী ২৪ মে পর্যন্ত পরীক্ষা চলবে।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

সুদানে সন্ত্রাসী হামলায় নিহত ৬ বাংলাদেশির মরদেহ আসছে ২০ ডিসেম্বর
অমর একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি
অবৈধ খেলোয়াড় খেলানোয় মালয়েশিয়াকে তিন ম্যাচে হার ঘোষণা
নির্বাচন নিয়ে ভারতের নসিহত অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা
আনুষ্ঠানিক স্বীকৃতি পাচ্ছেন কেট হাডসন
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

বিজয় দিবসে ত্রিশাল প্রেস ক্লাবের পুষ্পস্তবক অর্পণ
সিঙ্গাপুরে পৌঁছেছে হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স
সাংবাদিক আনিস আলমগীর ৫ দিনের রিমান্ডে
শীত বিলাসের জোর দাবি জানাই: ফারিণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝিনাইগাতীতে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com