মঙ্গলবার ১৬ ডিসেম্বর ২০২৫ ২ পৌষ ১৪৩২
 
শিরোনাম:


রাজধানী
রাজধানীর খিলগাঁও ১ নং ওয়ার্ডে
যুবদলের পরিচয় দিয়ে সিরিয়াল চাঁদাবাজি করা হাফিজ ওরফে ময়লা হাফিজ নামে এক চাঁদাবাজ গ্রেফতার
প্রকাশ: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ৮:০৭ পিএম   (ভিজিট : ৪১৭)
আওয়ামীলীগের সময়ে আওয়ামীলীগের পিস্তল মনু, কমিশনার মিল্টন ও মাহবুবের হয়ে চাঁদাবাজি ও ময়লার কাজ নিয়ন্ত্রন করতো হাফিজ। সুযোগ বুঝে যুবদলও করেছিলো এক সময়, এক পর্যায় পাড়ি জমায় বিদেশে। ফিরে এসে আওয়ামীলিগের প্রভাব দিয়ে পানির ব্যবসা ও নেটের ব্যবসা চালু করে হাফিজ। যোগ দেয় কেসিনো সম্রাট গ্যাং এ। চাঁদাবাজি ও মাদকের এক বিশাল সম্রাজ্য গড়ে তোলে রেলগেট ও তিলপাপাড়ায়।
৫ আগষ্টের পর পট পরিবর্তন হলে আবার রাতারাতি  যুবদলের নেতা বনে যায়। যুবদল পরিচয় দিয়ে হাফিজ খিলগাঁও এর বিভিন্ন জায়গায় চাঁদাবাজি ও মারপিট শুরু করে। আওয়ামীলীগের সময়ের মতন এবারও ময়লার কাজ পায় হাফিজ। খিলগাঁও তিলপা পাড়ার মাছ বাজার, কালভার্টের ফার্নিচার মার্কেট, রেলগেট স্টেন্ড এবং নির্মাণাধীন বিল্ডিং সমূহে জোর করে চাঁদা আদায় ও মালামাল সরবরাহ করাতো এই চাঁদাবাজ। সর্বশেষ তিলপা পারার বাস স্কুল প্রাথমিক বিদ্যালয় ভবন বর্ধিত করার কাজ শুরু হলে, কাজ পাওয়া ঠিকাদার প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি করে হাফিজ,  চাঁদা না পেয়ে শ্রমিকদেরকে মারধর করে এবং  নির্মান সামগ্রী লুট করে নিয়ে যায়  হাফিজ গ্যাং। হাফিজের সাথে আরো ছিল যুবদল পরিচয় দেওয়া ফারুক, হাবিব, ইলিয়াস, জামিল, সুইডেন বাসু, কালু, কামাল, মুরগী মিলন ও কাশেম। দীর্ঘদিন ধরে রামপুরা ও খিলগাঁওবাসী হাফিজের চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমে অতিষ্ঠ।

অপরাধ দমনের বিশেষ অভিযানে, খিলগাঁও থানা পুলিশের একটি চৌকস টিম হাফিজকে অনেক্ষন চেষ্টার পর গতকাল ২৪ মার্চ  গ্রেফতার করত সক্ষম হয় খিলগাও তিলপাপাড়া হতে। পুলিশের উপস্থিতি টের পেয়ে হাফিজের সাথে থাকা সন্ত্রাসীরা পালিয়ে যায়। এদিকে, বিএনপির স্থানীয় নেতারা জানান, হাফিজ বিএনপির কেউ নয়, কোন চাঁদাবাজ ও সন্ত্রাসীর সাথে বিএনপির কোন সম্পর্ক নেই। খিলগাঁও থানা পুলিশ চাঁদাবাজ হাফিজের গ্রেফতার হওয়ার বিষয়টি সত্যতা নিশ্চিত করেন। এবং আদালতে একটি প্রতিবেদন দাখিল করেছে।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

সাংবাদিক মাহবুবুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের ঘটনায় ডিআরইউ'র নিন্দা
সাংবাদিক আনিস আলমগীর ৫ দিনের রিমান্ডে
হাদিকে গুলি ‘ইন্টেলিজেন্স ফেইলিয়র’, সরকারের জবাবদিহি দাবি গোলাম পরওয়ারের
হাদির ঘটনাকে বিচ্ছিন্ন বলার পর দায়িত্বে থাকার অধিকার নেই সিইসির: নাহিদ ইসলাম
রাজনৈতিক ব্যক্তি ও এমপি প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের নীতিমালা প্রকাশ
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফিল্মি কায়দায় সাংবাদিকের ওপর হামলা
ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব
মাঠে ফিরেই সালাহ’র রেকর্ড, জিতল লিভারপুল-আর্সেনাল-চেলসি
ঢাকা-দিল্লি সম্পর্ক: শান্তিপূর্ণ নির্বাচন ও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা
হাদিকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন মাসুদের সব ব্যাংক হিসাব জব্দ
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com