বুধবার ১৭ ডিসেম্বর ২০২৫ ৩ পৌষ ১৪৩২
 
শিরোনাম:


প্রবাস
ফ্রান্স-বাংলাদেশ প্রেসক্লাবের কমিটি ঘোষণা
প্রকাশ: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৫:২০ পিএম   (ভিজিট : ১৮৫)
ফ্রান্সে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের প্রাচীন সংগঠন ফ্রান্স-বাংলাদেশ প্রেসক্লাবের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। নিউজ টুয়েন্টিফোরের টেলিভিশনের ফ্রান্স প্রতিনিধি ফেরদৌস করিম আখঞ্জীকে সভাপতি, জিটিভি ফ্রান্স  প্রতিনিধি মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক ও টিবিএন টুয়েন্টি ফোর টিভির  ফ্রান্স প্রতিনিধি শেখ সামিরাকে সাংগঠনিক সম্পাদক এবং ফ্রান্স দর্পণ পত্রিয়ার চীফ রিপোর্টার মাজহারুল ইসলামকে কোষাধ্যক্ষ করে ২৭ সদস্য বিশিষ্ট ২ বছর মেয়াদী কমিটি গঠন করা হয়েছে।

বুধবার প্যারিসের ক্যাথসীমায় শাহজালাল রেস্টুরেন্টে আয়োজিত ইফতার মাহফিল ও সাধারণ সভায় কমিটি ঘোষণা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান নির্বাচন কমিশনার আবু তাহির। 

প্রেস ক্লাবের সদস্যের প্রাণবন্ত উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে দীর্ঘ আলোচনার পর এ কমিটি গঠন করা হয়। 
কমিটি গঠনের আগে ফেরদৌস করিম আখন্জীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন সাইফুলের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন- প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু তাহির, সাবেক সাধারণ সম্পাদক লুতফুর রহমান বাবু, সাবেক সাধারণ সম্পাদক নয়ন মামুন, ভাইস প্রেসিডেন্ট নজমুল কবির, প্রতিষ্ঠাকালীন সদস্য জুনেদ ফারহান, সহ সভাপতি আবদুল আজিজ সেলিম, ইউরো বাংলা প্রেসক্লাবের কেন্দ্রীয় সভাপতি তাইজুল ফয়েজ, ইউরো বাংলা প্রেসক্লাবের ফ্রান্স শাখার সভাপতি তাজ উদ্দিন, প্রেসক্লাবের, ডিবিসি টেলিভিশনের ফ্রান্স প্রতিনিধি ইকবাল মাহমুদ জাফর, এনটিভি ফ্রান্স প্রতিনিধি আবুল কালাম মামুন, ফ্রান্স বিডিনিউজ টুয়েন্টি ফোর এর সম্পাদক সাইফুল ইসলাম রনি, ইউনিভার্সেল বাংলা নিউজের নির্বাহী সম্পাদক আবু তাহের রাজু, প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ মাজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ সামিরাহ, ক্রীড়া সম্পাদক কাউসার আহমেদ,সদস্য ইরফান আলী পাঠান সহ  অনেকেই।  
সভাশেষে  প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

অবৈধ খেলোয়াড় খেলানোয় মালয়েশিয়াকে তিন ম্যাচে হার ঘোষণা
নির্বাচন নিয়ে ভারতের নসিহত অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা
আনুষ্ঠানিক স্বীকৃতি পাচ্ছেন কেট হাডসন
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর নতুন এজলাস কক্ষ উদ্বোধন
ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড-এর উদ্যোগে বিজয় দিবস উদযাপন ও জুনিয়র আর্ট প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

বিজয় দিবসে ত্রিশাল প্রেস ক্লাবের পুষ্পস্তবক অর্পণ
সিঙ্গাপুরে পৌঁছেছে হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স
সাংবাদিক আনিস আলমগীর ৫ দিনের রিমান্ডে
শীত বিলাসের জোর দাবি জানাই: ফারিণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝিনাইগাতীতে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com