বুধবার ১৭ ডিসেম্বর ২০২৫ ৩ পৌষ ১৪৩২
 
শিরোনাম:


প্রবাস
কমিউনিটি গঠনে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সাত্তার আলী
প্রকাশ: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ৫:৫৮ পিএম   (ভিজিট : ১৪৯)
ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটি গঠনে বাংলাগণমাধ্যম কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মত তুলে ধরেছেন বাংলাদেশী  মালিকানাধীন শাহ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন (শাহআলম)। 
গত ১৩ ই মার্চ (বৃহষ্পতিবার) সাংবাদিকদের সম্মানে শাহ গ্রুপের আয়োজনে প্যারিসের স্থানীয় একটি রেস্টুরেন্টে  ইফতার মাহফিলে তিনি এই মত তুলে ধরেন। 

এ সময় তিনি আরো বলেন, বিশ্ব দরবারে এখানকার বাংলাদেশী কমিউনিটির কথা তুলে ধরছেন বাংলাদেশি গনমাধ্যমকর্মীরা। প্রবাসী বাংলাদেশীদের নানা সমস্যার বিষয়ও উঠে আসছে তাদের কলম ও ক্যামেরায়। বাংলাদেশ সরকারের কাছে প্রবাসীদের সমস্যা তুলে ধরতে এখানকার সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। 

সাত্তার আলী সাংবাদিকদের প্রশংসা করে বলেন, ফ্রান্স প্রবাসী বাংলাদেশীদের পাসপোর্টে তত্ত্বগত ভুল সংশোধন ,দূতাবাসে ই পাসপোর্ট কার্যক্রম সেবা চালুর দাবি জোরালোভাবে সরকারের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সাংবাদিকরা। 

ইফতার পরবর্তী খোলামেলা আলোচনায় সাংবাদিক নেতারা বলেন, আগের তুলনায় কমিউনিটিতে এখন বিভাজন বেড়েছে তবে কমিউনিটিকে শক্তিশালী হিসেবে গড়ে তুলতে হলে ঐক্যের কোন বিকল্প নেই। আর ঐক্য গড়ে তুলতে হলে সবাইকেই এগিয়ে আসা উচিত বলেও মত প্রকাশ করেন তারা। 

অনুষ্ঠানে প্রেসক্লাব নেতৃবৃন্দ, বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ  উপস্থিত ছিলেন । 

সাংবাদিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আবু তাহির ,এনায়েত হোসেন (সোহেল), মোহাম্মদ লুৎফুর রহমান বাবু , এনটিভি ব্যুরো চিফ আবুল কালাম মামুন, ডিবিসি প্রতিনিধি   ইকবাল মোহাম্মদ জাফর, আরটিভি প্রতিনিধি তাইজুল ফয়েজ,বাংলা টিভি প্রতিনিধি রাসেল আহমেদ, মাই টিভি প্রতিনিধি বাদল পাল , এটিএন বাংলা ইউ কে প্রতিনিধি তাজ, টিভি এন নিউজ প্রতিনিধি শেখ সামিরা, আমাদের কথার বার্তা সম্পাদক মাসুদা বেগম নদী প্রমুখ। 

এছাড়াও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ফ্রান্স ক্রিকেট বোর্ড পরিচালনা পরিষদের সদস্য ও আমাদের কথা পত্রিকার প্রকাশক ফাতেমা খাতুন মরিয়ম। 

অনুষ্ঠানে সাংবাদিকদের নিয়ে ঈদ পরবর্তী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে কাওয়ালি আসর আয়োজন এর ঘোষণা দেন শাহ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন (শাহআলম)।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

সুদানে সন্ত্রাসী হামলায় নিহত ৬ বাংলাদেশির মরদেহ আসছে ২০ ডিসেম্বর
অমর একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি
অবৈধ খেলোয়াড় খেলানোয় মালয়েশিয়াকে তিন ম্যাচে হার ঘোষণা
নির্বাচন নিয়ে ভারতের নসিহত অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা
আনুষ্ঠানিক স্বীকৃতি পাচ্ছেন কেট হাডসন
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

বিজয় দিবসে ত্রিশাল প্রেস ক্লাবের পুষ্পস্তবক অর্পণ
সিঙ্গাপুরে পৌঁছেছে হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স
সাংবাদিক আনিস আলমগীর ৫ দিনের রিমান্ডে
শীত বিলাসের জোর দাবি জানাই: ফারিণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝিনাইগাতীতে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com