বুধবার ১৭ ডিসেম্বর ২০২৫ ৩ পৌষ ১৪৩২
 
শিরোনাম:


সারাদেশ
জাতিসংঘ মহাসচিবের আগমন কেন্দ্র করে কক্সবাজারে ব্যাপক প্রস্তুতি
প্রকাশ: বুধবার, ১২ মার্চ, ২০২৫, ৭:১৯ পিএম   (ভিজিট : ১৫৯)
বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বৃহস্পতিবার (১৩ মার্চ) ঢাকায় আসছেন। চার দিনের সফরের অংশ হিসেবে, গুতেরেস ১৪ মার্চ কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন। এ সময় তিনি প্রায় এক লাখ রোহিঙ্গার সঙ্গে বসে গণ-ইফতার অনুষ্ঠানে অংশ নেবেন।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানান, জাতিসংঘ মহাসচিব উখিয়া শরণার্থী শিবিরে পৌঁছাবেন শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে। সেখানে তিনি জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর), খাদ্য সংস্থা (ডব্লিউএফপি), আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আওএম) এবং অন্যান্য মানবিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে শিবিরের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করবেন। এর পর গুতেরেস রোহিঙ্গা সম্প্রদায়ের নেতা, যুব প্রতিনিধি এবং নারীদের সঙ্গে তিনটি পৃথক বৈঠকে অংশ নেবেন। বিকেলে কুতুপালং শরণার্থী শিবিরে ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। সফরের শেষ পর্বে, প্রায় এক লাখ রোহিঙ্গার সঙ্গে গণ-ইফতার অনুষ্ঠানে অংশ নেবেন জাতিসংঘ মহাসচিব এবং প্রধান উপদেষ্টা।

কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী জানিয়েছেন, সফরের নিরাপত্তা নিশ্চিত করতে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) সমন্বয় করবে এবং বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সফরকালীন ক্যাম্পের নিরাপত্তা ব্যবস্থা সেনাবাহিনী তদারকি করছে এবং কক্সবাজার বিমানবন্দর থেকে শরণার্থী শিবির পর্যন্ত কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

অবৈধ খেলোয়াড় খেলানোয় মালয়েশিয়াকে তিন ম্যাচে হার ঘোষণা
নির্বাচন নিয়ে ভারতের নসিহত অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা
আনুষ্ঠানিক স্বীকৃতি পাচ্ছেন কেট হাডসন
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর নতুন এজলাস কক্ষ উদ্বোধন
ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড-এর উদ্যোগে বিজয় দিবস উদযাপন ও জুনিয়র আর্ট প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

বিজয় দিবসে ত্রিশাল প্রেস ক্লাবের পুষ্পস্তবক অর্পণ
সিঙ্গাপুরে পৌঁছেছে হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স
সাংবাদিক আনিস আলমগীর ৫ দিনের রিমান্ডে
শীত বিলাসের জোর দাবি জানাই: ফারিণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝিনাইগাতীতে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com