বুধবার ১৭ ডিসেম্বর ২০২৫ ৩ পৌষ ১৪৩২
 
শিরোনাম:


খেলাধুলা
টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তির ঐতিহাসিক ম্যাচ হবে দিবারাত্রীর
প্রকাশ: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ৭:৪১ পিএম   (ভিজিট : ১৪৪)
টেস্ট ক্রিকেটের ১৫০তম বার্ষিকীতে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হবে। ২০২৭ সালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) সাদা পোশাকের সেই বিশেষ ম্যাচটি হবে দিবারাত্রির। গোলাপি বলে হবে খেলা। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

১৮৭৭ সালের ১৫ মার্চ এমসিজিতে শুরু হয়েছিল ইতিহাসের প্রথম টেস্ট। সেই ম্যাচের ১৫০তম বার্ষিকীতে আয়োজিত হতে যাওয়া একমাত্র টেস্টটি শুরু হবে ২০২৭ সালের ১১ মার্চ। মেলবোর্নে এটাই হবে ছেলেদের ক্রিকেটের প্রথম দিবারাত্রির টেস্ট। এ বছর মেয়েদের অ্যাশেজের একটি দিবারাত্রির টেস্ট হয়েছে এখানে। দেড়শ বছর পূর্তি উপলক্ষে দিবারাত্রির টেস্ট আয়োজনের ঘোষণা দিতে গিয়ে সিএর প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ বলেন, ‘এমসিজিতে ১৫০তম বার্ষিকীর টেস্টটা ক্রিকেটের অন্যতম বড় ইভেন্ট হতে যাচ্ছে। আর ফ্লাডলাইটের নিচে খেলাটা হবে আমাদের খেলাটার সমৃদ্ধ ঐতিহ্য ও টেস্ট ক্রিকেটের আধুনিক রূপের উদযাপন। দারুণ এই উপলক্ষে বেশি মানুষের উপস্থিতিও নিশ্চিত করবে এই সিদ্ধান্ত।’

এরপর টেস্ট ক্রিকেটে শত বার্ষিকীকে আয়োজিত সেন্টেনারি টেস্টের কথা মনে করিয়ে দিয়ে গ্রিনবার্গ বলেন, ‘সেন্টেনারি টেস্টটা কত ঐতিহাসিক মুহূর্তের জন্ম দিয়েছে। ডেভিড হুকস টনি গ্রেগকে টানা পাঁচটি বাউন্ডারি মারলেন, ভাঙা চোয়াল নিয়ে রিক ম্যাকস্করের ব্যাটিং, ড্যারেক র‌্যান্ডালের অদম্য সেই সেঞ্চুরি—আমি নিশ্চিত, ১৫০তম বার্ষিকীর টেস্টও সারা জীবন মনে রাখার মতো স্মৃতি উপহার দেবে।’ ১৯৭৭ সালে এমসিজিতেই হয়েছিল সেন্টেনারি টেস্টটা। কাকতালীয়ভাবে ইতিহাসের প্রথম টেস্টের মতো সেই টেস্টটাও ৪৫ রানে জিতেছিল অস্ট্রেলিয়া।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

সুদানে সন্ত্রাসী হামলায় নিহত ৬ বাংলাদেশির মরদেহ আসছে ২০ ডিসেম্বর
অমর একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি
অবৈধ খেলোয়াড় খেলানোয় মালয়েশিয়াকে তিন ম্যাচে হার ঘোষণা
নির্বাচন নিয়ে ভারতের নসিহত অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা
আনুষ্ঠানিক স্বীকৃতি পাচ্ছেন কেট হাডসন
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

বিজয় দিবসে ত্রিশাল প্রেস ক্লাবের পুষ্পস্তবক অর্পণ
সিঙ্গাপুরে পৌঁছেছে হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স
সাংবাদিক আনিস আলমগীর ৫ দিনের রিমান্ডে
শীত বিলাসের জোর দাবি জানাই: ফারিণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝিনাইগাতীতে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com