বুধবার ১৭ ডিসেম্বর ২০২৫ ৩ পৌষ ১৪৩২
 
শিরোনাম:


বিনোদন
অর্থ আত্মসাতের অভিযোগে অভিনেত্রী নাদিয়ার স্বামী গ্রেফতার
প্রকাশ: সোমবার, ১০ মার্চ, ২০২৫, ১:৩৫ পিএম   (ভিজিট : ১৪৭)
পাকিস্তানি জনপ্রিয় মডেল ও অভিনেত্রী নাদিয়া হোসেনের স্বামী আতিফ মুহাম্মদ খানকে অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ৫০ কোটি টাকা আর্থিক কেলেঙ্কারি অভিযোগ ছিল বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।  

প্রতিবেদন বলা হয়েছে, একটি বেসরকারি ব্যাংক থেকে ৫০ কোটি টাকারও বেশি আত্মসাৎ করেছেন আতিফ মুহাম্মদ। ওই ব্যাংকের গ্রুপ প্রধানের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করেছে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)।
এফআইএ কর্মকর্তারা জানিয়েছেন, বেসরকারি ব্যাংকটির গ্রুপ প্রধানের অভিযোগের ভিত্তিতে করাচিতে করপোরেট ক্রাইম সার্কেলে একটি মামলা দায়ের করা হয়। এ ঘটনার তদন্তে বড় অঙ্কের আর্থ আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, ‘একশ’ কোটি টাকারও বেশি আত্মসাৎ করেছেন অভিনেত্রীর স্বামী।

মামলার অভিযোগে বলা হয়েছে, আতিফ ব্যাংকের সিএফও এবং অন্যান্য কর্মকর্তাদের সহায়তায় অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত। এছাড়া বিভিন্ন সময় ব্যাংকিং নিয়ম লঙ্ঘন করে কোম্পানির অ্যাকাউন্টেও কারসাজি করেছেন তিনি। জালিয়াতির ঘটনা আড়াল করাতে আর্থিক নথিপত্র পরিবর্তন করেছেন। এর আগে তিনি ব্যাংকের সিকিউরিটিজ বিভাগের সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০৩ সালে বিয়ে বন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী নাদিয়ার সঙ্গে। এই দম্পতির চার সন্তান রয়েছে।







 সর্বশেষ সংবাদ

অবৈধ খেলোয়াড় খেলানোয় মালয়েশিয়াকে তিন ম্যাচে হার ঘোষণা
নির্বাচন নিয়ে ভারতের নসিহত অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা
আনুষ্ঠানিক স্বীকৃতি পাচ্ছেন কেট হাডসন
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর নতুন এজলাস কক্ষ উদ্বোধন
ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড-এর উদ্যোগে বিজয় দিবস উদযাপন ও জুনিয়র আর্ট প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

বিজয় দিবসে ত্রিশাল প্রেস ক্লাবের পুষ্পস্তবক অর্পণ
সিঙ্গাপুরে পৌঁছেছে হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স
সাংবাদিক আনিস আলমগীর ৫ দিনের রিমান্ডে
শীত বিলাসের জোর দাবি জানাই: ফারিণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝিনাইগাতীতে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com