মঙ্গলবার ১৬ ডিসেম্বর ২০২৫ ২ পৌষ ১৪৩২
 
শিরোনাম:


রাজনীতি
প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক চলছে
প্রকাশ: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:২৪ পিএম   (ভিজিট : ১৪৯)
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার পরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শুরু হয় এই বৈঠক।
বৈঠকে বিএনপির পক্ষে দলটির মহাসচিব ছাড়াও আরও রয়েছেন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
প্রধান উপদেষ্টার কার্যালয় ও বিএনপি সূত্রে জানা গেছে, দেশের চলমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করবেন বিএনপি প্রতিনিধি দল। এ ছাড়া ধানমন্ডি ৩২ নম্বরসহ সারাদেশে ভাংচুরের ঘটনা নিয়ে বিএনপি তার দলীয় অবস্থান তুলে ধরবে। সরকারের সহযোগিতার পাশাপাশি দ্রুত নির্বাচনও চায় বিএনপি। এজন্য দলটির পক্ষ থেকে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ জানতে চাইতে পারেন বিএনপি নেতারা।

এর আগে, সোমবার সন্ধ্যা ৬টা ৫ মিনিটে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রবেশ করে বিএনপির প্রতিনিধি দল।
বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নিতে যমুনায় প্রবেশ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
বৈঠক দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে বলেও জানান তিনি।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

ধোনি থেকে পান্ত, প্রত্যেক আইপিএলের সর্বোচ্চ দামী যারা
শীত বিলাসের জোর দাবি জানাই: ফারিণ
স্বাধীনতার শত্রুরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চায় : মির্জা ফখরুল
বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা
বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফিল্মি কায়দায় সাংবাদিকের ওপর হামলা
ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব
মাঠে ফিরেই সালাহ’র রেকর্ড, জিতল লিভারপুল-আর্সেনাল-চেলসি
ঢাকা-দিল্লি সম্পর্ক: শান্তিপূর্ণ নির্বাচন ও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা
হাদিকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন মাসুদের সব ব্যাংক হিসাব জব্দ
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com