বুধবার ১৭ ডিসেম্বর ২০২৫ ৩ পৌষ ১৪৩২
 
শিরোনাম:


বিনোদন
মঞ্চ থেকে গায়ককে আটক করল পুলিশ, যা জানা গেল
প্রকাশ: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৩৩ পিএম   (ভিজিট : ৮১)
লাইভ শো চলাকালীন পুলিশের হাতে আটক হয়েছেন পাঞ্জাবি সংগীতশিল্পী হার্ডি সান্ধু। শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে চণ্ডীগড়ের সেক্টর ৩৪-এ অনুষ্ঠিত একটি ফ্যাশন শোতে অনুমতি ছাড়াই পারফর্ম করায় তাকে আটক করা হয়।

এনডিটিভি থেকে জানা যায়, আয়োজক সংস্থা শুধুমাত্র ফ্যাশন শো আয়োজনের অনুমতি নিয়েছিল, তবে সেখানে হার্ডি সান্ধুর পারফরম্যান্সের কথা উল্লেখ ছিল না। আয়োজকরা দাবি করেছিলেন, শুধু রেকর্ড করা গান বাজানো হবে। কিন্তু লাইভ পারফরম্যান্স শুরু হলে পুলিশের হস্তক্ষেপে গায়ককে আটক করা হয়।

হার্ডির শো চলাকালীন কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটে, যা অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব নিয়েও প্রশ্ন তুলেছে। তবে আয়োজকরা দ্রুত লাইভ শোয়ের অনুমতি নেওয়ার ব্যবস্থা করেন। অনুমতি নিশ্চিত হওয়ার পর পুলিশ হার্ডি সান্ধুকে ছেড়ে দেয়। প্রসঙ্গত, সংগীতের পাশাপাশি হার্ডি সান্ধু অভিনয়েও নিজের প্রতিভা দেখিয়েছেন। বলিউডে তার অভিষেক হয় কিংবদন্তি ক্রিকেটার কপিল দেবের জীবনীচিত্র ‘৮৩’-এর মাধ্যমে। সংগীতে ‘টাকিলা শট’ তার প্রথম গান হলেও ‘সোচ’ তাকে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়। এরপর ‘ব্যাকবোন’, ‘কেয়া বাত হ্যায়’ ও ‘বিজলি বিজলি’র মতো হিট গান উপহার দিয়েছেন এই পাঞ্জাবি গায়ক। 







 সর্বশেষ সংবাদ

সুদানে সন্ত্রাসী হামলায় নিহত ৬ বাংলাদেশির মরদেহ আসছে ২০ ডিসেম্বর
অমর একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি
অবৈধ খেলোয়াড় খেলানোয় মালয়েশিয়াকে তিন ম্যাচে হার ঘোষণা
নির্বাচন নিয়ে ভারতের নসিহত অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা
আনুষ্ঠানিক স্বীকৃতি পাচ্ছেন কেট হাডসন
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

বিজয় দিবসে ত্রিশাল প্রেস ক্লাবের পুষ্পস্তবক অর্পণ
সিঙ্গাপুরে পৌঁছেছে হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স
সাংবাদিক আনিস আলমগীর ৫ দিনের রিমান্ডে
শীত বিলাসের জোর দাবি জানাই: ফারিণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝিনাইগাতীতে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com