বুধবার ১৭ ডিসেম্বর ২০২৫ ৩ পৌষ ১৪৩২
 
শিরোনাম:


আইন-আদালত
চিন্ময় কৃষ্ণ দাসকে কেন জামিন নয়: হাইকোর্ট
প্রকাশ: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫, ২:২২ পিএম   (ভিজিট : ১৩১)
জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। 

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) তার জামিনের বিষয়ে শুনানি করে বিচারপতি আতাউর রহমানের সমন্বয়ে গঠিত দুই সদস্যের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আগামী দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য ও প্রবীর রঞ্জন হালদার। আর রাষ্ট্র পক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ।
চিন্ময় কৃষ্ণ দাসকে গত ২৫ নভেম্বর ঢাকায় গ্রেপ্তার করা হয়। পরদিন জামিন আবেদন করা হলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আদালত চিন্ময়কে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে সেদিন চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে চিন্ময়ের অনুসারীদের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় আইনজীবীর সাইফুল ইসলাম আলিফকে আদালত চত্বরের বাইরে কুপিয়ে হত্যা করা হয়। এরপর থেকেই কারাগারে আছেন চিন্ময়। 

গত ২ জানুয়ারি চিন্ময় দাসের জামিন আবেদন নামঞ্জুর করেন চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালত। এরপর হাইকোর্টে জামিন আবেদন করেন চিন্ময় দাস।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

আনুষ্ঠানিক স্বীকৃতি পাচ্ছেন কেট হাডসন
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর নতুন এজলাস কক্ষ উদ্বোধন
ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড-এর উদ্যোগে বিজয় দিবস উদযাপন ও জুনিয়র আর্ট প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
লালবাগে প্লাস্টিকের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে
দেশে নিরাপত্তা নিয়ে কোনো সংশয় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

বিজয় দিবসে ত্রিশাল প্রেস ক্লাবের পুষ্পস্তবক অর্পণ
সিঙ্গাপুরে পৌঁছেছে হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স
সাংবাদিক আনিস আলমগীর ৫ দিনের রিমান্ডে
শীত বিলাসের জোর দাবি জানাই: ফারিণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝিনাইগাতীতে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com