বুধবার ১৭ ডিসেম্বর ২০২৫ ৩ পৌষ ১৪৩২
 
শিরোনাম:


জাতীয়
প্রধান উপদেষ্টার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ
প্রকাশ: রোববার, ১৯ জানুয়ারি, ২০২৫, ৭:২১ পিএম   (ভিজিট : ৯২)
ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নারদিয়া সিম্পসন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন।

রোববার (১৮ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎকালে রাষ্ট্রদূত সিম্পসন জুলাই ও আগস্টের গুরুত্বপূর্ণ ঘটনাবলি বর্ণনা এবং দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এসব তথ্য জানিয়েছে। অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নারদিয়া সিম্পসন বলেন, ‘এটি এক আবেগময় ঘটনা। আমরা এই যাত্রায় বাংলাদেশের মানুষের সঙ্গে ছিলাম।’ তিনি বাংলাদেশের মানুষকে ‘খুবই উদার ও অতিথিপরায়ণ’ অভিহিত করে বাংলাদেশে কাটানো তার চার বছরের সময়কে দারুণ অভিজ্ঞতা বলে উল্লেখ করেন।

রাষ্ট্রদূতকে চলতি বছরের আগস্ট মাসে জুলাই বিপ্লবের প্রথম বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান ড. ইউনূস।
প্রধান উপদেষ্টা জানান, ছাত্র-নেতৃত্বাধীন জুলাই বিপ্লবের সময় বাংলাদেশে নিযুক্ত অন্য রাষ্ট্রদূতদেরও সরকার আমন্ত্রণ জানাবে।
অধ্যাপক ইউনূস বলেন, তিনি একটি জাতীয় ঐকমত্য গঠন কমিশনের নেতৃত্ব দেবেন। এ কমিশন প্রধান প্রধান সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবে। সিম্পসন অন্তর্বর্তী সরকার এবং সরকার গৃহীত সংস্কার উদ্যোগের প্রতি অস্ট্রেলিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করেন। সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মূখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

সুদানে সন্ত্রাসী হামলায় নিহত ৬ বাংলাদেশির মরদেহ আসছে ২০ ডিসেম্বর
অমর একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি
অবৈধ খেলোয়াড় খেলানোয় মালয়েশিয়াকে তিন ম্যাচে হার ঘোষণা
নির্বাচন নিয়ে ভারতের নসিহত অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা
আনুষ্ঠানিক স্বীকৃতি পাচ্ছেন কেট হাডসন
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

বিজয় দিবসে ত্রিশাল প্রেস ক্লাবের পুষ্পস্তবক অর্পণ
সিঙ্গাপুরে পৌঁছেছে হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স
সাংবাদিক আনিস আলমগীর ৫ দিনের রিমান্ডে
শীত বিলাসের জোর দাবি জানাই: ফারিণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝিনাইগাতীতে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com